চক্রান্তকারীরা বারবার দেশের ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য ভেঙে ফেলার অপচেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে বাংলাদেশের মানুষের যুগ যুগ ধরে চলে আসা এই অসাম্প্রদায়িক বন্ধন কোনোভাবেই ভাঙবে না বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ধর্মীয় ও সামাজিক কল্যাণ নিশ্চিত করার জন্যই বিভিন্ন সম্প্রদায়ের জন্য এসব ট্রাস্ট গঠন করা হয়েছে। একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় সব ধর্ম ও মতের মানুষের সমান অধিকার ও অবস্থান নিশ্চিত করেছে এবং এই অসাম্প্রদায়িক ধারাটি মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রতিষ্ঠা করেছিলেন। দেশের সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা রক্ষায় সরকার ও দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্তব্য করুন