দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

দীর্ঘ ১৭ বছর দেশে কোনো জনগণের সরকার ছিল না: খায়রুল কবির খোকন

০ শেয়ার
দীর্ঘ ১৭ বছর দেশে কোনো জনগণের সরকার ছিল না: খায়রুল কবির খোকন

বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, গত ১৭ বছর দেশে কোনো জনগণের সরকার ছিল না। ফ্যাসিস্ট সরকার গায়ের জোরে ক্ষমতা দখল করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল।

সংক্ষেপে মূল তথ্য
  • বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, দীর্ঘ ১৭ বছর এই দেশে কোনো জনগণের সরকার ছিল না।
  • একটি অবৈধ, অসাংবিধানিক ও ফ্যাসিস্ট সরকার প্রশাসনযন্ত্র ব্যবহার করে গায়ের জোরে ক্ষমতা দখল করেছিল এবং অন্যায়, নিপীড়ন, গুম, খুন ও লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।
  • বুধবার (২২ জুলাই ২০২৬) বিকালে নরসিংদী সদর প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, দীর্ঘ ১৭ বছর এই দেশে কোনো জনগণের সরকার ছিল না। একটি অবৈধ, অসাংবিধানিক ও ফ্যাসিস্ট সরকার প্রশাসনযন্ত্র ব্যবহার করে গায়ের জোরে ক্ষমতা দখল করেছিল এবং অন্যায়, নিপীড়ন, গুম, খুন ও লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।

বুধবার (২২ জুলাই ২০২৬) বিকালে নরসিংদী সদর প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী সমাজসেবা অফিসার আশরাফুল ইসলাম খান ও নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী। অনুষ্ঠানে ২১ জনের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ এবং ১৫০ জনের মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ব্রিটিশ রেসিং ড্রাইভারের সঙ্গে রাজকীয় আয়োজনে বিয়ে করলেন মালয়েশিয়ার রাজকন্যা

2

জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

3

ইস্ট জোন বনাম দক্ষিণ জোন: চেন্নাইয়ে দুলীপ ট্রফির ফাইনালে জমজমাট লড়াই

4

বিহারে মিলল ৭০০ বছরের প্রাচীন বটগাছ: নতুন গবেষণায় চমকপ্রদ তথ্য

5

পুলিশের দুই ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে এনএসআইয়ে বদলি

6

মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনে জীবন কেমন

7

বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শনে ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

8

ভিভো এক্স৫০০ সিরিজ লঞ্চ

9

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে বদল

10

সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ