|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে অশ্রুসজল কন্ঠে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের কবল থেকে মুক্তি ও গণতন্ত্র ফেরত পেলেও দেশবাসীকে এর জন্য অনেক বেশি মূল্য দিতে হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সহধর্মিণী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পৌঁছালে তাকে স্বাগত জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ সরকারের পদস্থ কর্মকর্তারা। দর্শনার্থীর মতো টিকিট কেটে জাদুঘরে প্রবেশ করে তিনি ঐতিহাসিক গণতান্ত্রিক যাত্রার বিভিন্ন ধাপ, ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনে শহিদদের স্মরণে নির্মিত মেমোরিয়াল এবং ‘আয়নাঘর’-এর রেপ্লিকা ঘুরে দেখেন।

জাদুঘরের বিডিআর ও শাপলা ম্যাসাকার, জোরপূর্বক গুমের সেল এবং শহীদদের ব্যক্তিগত চিঠি ও স্মারক ঘুরে দেখার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন রাষ্ট্রপতি। এ সময় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাদুঘর প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন তিনি। পরিদর্শনের শেষ পর্যায়ে মনসুন থিয়েটারে একটি প্রামাণ্যচিত্র উপভোগ করার পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। তিনি মন্তব্য করেন যে, রাষ্ট্র কখনোই শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না। জুলাইয়ের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে এই জাদুঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় তৈরি ক্যানসারের প্রথম টিকা সফল: মেলানোমা রোগীর শরী

1

সিয়াটলের জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ খাদ্য উৎসবে বন্দুক হামলা

2

প্রাইজবন্ডের ১২৪তম ড্র ঘোষণা: প্রথম পুরস্কার জিতেছে ০৭৮৬৩৪৫

3

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে আধাব

4

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ ২০২৬: সূচি, একাদশ ও প

5

ইরান-ইসরায়েল যুদ্ধ ২০২৬: কেন যুদ্ধের বিস্তার তেহরানের পক্ষেই

6

ফিফা বিশ্বকাপ ২০২৬: ফ্রান্স বনাম সেনেগাল ম্যাচের সম্ভাব্য এক

7

ওজি জয়ের বড় উদযাপন চাইলেন সৌম্য

8

অধিকাংশ মিউচুয়াল ফান্ডের মুনাফা বাড়লেও লভ্যাংশ থেকে বঞ্চিত

9

৫ ইরানি ট্যাংকারে বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হ

10

বাংলাদেশ নৌবাহিনীতে ৪৫০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

11

সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই:

12

গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভাল

13

আজ এলপিজির নতুন দাম ঘোষণা: বাড়বে নাকি কমবে?

14

রাশিয়া থেকে ক্রয়ে মার্কিন নিষেধাজ্ঞা: টাকা গেল, এলো না কপ্

15

বিশ্ববাজারে স্বর্ণের দামে ৫ মাসের মধ্যে ইতিবাচক মোড়, বেড়েছে

16

নেপাল প্রিমিয়ার লিগে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেলবেন সাকিব

17

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ের দল

18

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সৌজন্য

19

চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

20