|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

হলি ক্রস কলেজে শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান তেজগাঁওয়ের হলি ক্রস কলেজের এক শিক্ষককে ঘিরে একটি অনৈতিক সম্পর্কের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলে কলেজ কর্তৃপক্ষ তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে। অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত না হওয়ায় এবং বিষয়টি তদন্তাধীন থাকায় সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

কলেজসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগের সঙ্গে যার নাম আসছে সেই শিক্ষার্থী গত বছর অর্থাৎ ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পাঠ শেষ করে প্রতিষ্ঠান ছেড়েছেন এবং অভিযুক্ত শিক্ষককেও বর্তমানে কলেজর দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে গঠিত এই কমিটিতে বাইরের ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে অধ্যক্ষ সিস্টার শিখা লায়েতিসিয়া গোমেজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে এবং প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে হলি ক্রস কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলে নজর কাড়লেন চিত্রনায়িকা প

1

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

2

লর্ডসে দ্বিতীয় টেস্ট: বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব, টস

3

জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর চেষ্টা চলছে: সাদিক কায়েম

4

সীতাকুণ্ডে ইমামের আত্মহত্যা

5

মধ্যপ্রদেশে ‘ভেজাল মদ’ পানে ৯ জনের মৃত্যু, তদন্তের নির্দেশ ম

6

স্পেনের জয়ে ইংল্যান্ডের উল্লাস, প্রবাসীদের কণ্ঠেও ‘ভামোস এস

7

জিম্বাবুয়ের বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন: মোহাম্মদ আশরাফ

8

আগস্টে টানা চার দিনের ছুটি থেকে বাদ পড়ছেন জরুরি ও জনসেবামূলক

9

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তনের আভাস

10

বায়ার্ন মিউনিখ বনাম জেজু ইউনাইটেড প্রীতি ম্যাচে প্রথমার্ধে

11

ই-সিগারেট কি আসলেই নিরাপদ?ৃৃ

12

মার্ভেল স্টুডিওর নতুন ‘এক্স-মেন’ সিনেমার কাস্ট তালিকা প্রকাশ

13

দলীয় সরকারের অধীনেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব: মোহাম্মদ ফরাসউ

14

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন, সাধারণ সম্পা

15

আগস্টের প্রথম ১১ দিনে ১৩৮ কোটি ডলার রেমিট্যান্স পেল বাংলাদেশ

16

অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের সিনেমা 'রইদ'

17

আবারও ভারতের শীর্ষ ধনী তারকা শাহরুখ খান

18

অকল্যান্ড এফসিকে হারিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করল টটেনহ

19

ফুটবল বেট অব দ্য ডে: শনিবারের রাতে চার্লট বনাম কলম্বাস ক্রু

20