|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে সরকারি অনুমোদন পেল ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

ঠাকুরগাঁওয়ে সরকারি অনুমোদন পেল ‘ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’

উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন এবং কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ (ইউএসটি)। বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি ইতোমধ্যে সরকারি অনুমোদন লাভ করেছে। গত সোমবার (১৭ আগস্ট) বিকেলে ইএসডিওর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

‘শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে উদ্ভাবন, আর উদ্ভাবন থেকে কর্মসংস্থান’—এই মূল দর্শনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়টি গড়ে তোলা হচ্ছে। এর প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদের কেবল গতানুগতিক ডিগ্রিধারী না বানিয়ে জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং কর্মজীবনের উপযোগী সক্ষমতা সম্পন্ন মানবসম্পদ হিসেবে গড়ে তোলা। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা অনুযায়ী, বিজ্ঞান, প্রকৌশল, কৃষি, পরিবেশ ও জলবায়ু প্রযুক্তির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, তথ্য বিশ্লেষণ এবং ডিজিটাল প্রযুক্তির মতো ভবিষ্যৎ কর্মবাজারের চাহিদাসম্পন্ন বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া আধুনিক গবেষণাগার, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ, শিক্ষানবিশ কার্যক্রম এবং তরুণদের স্টার্টআপ বা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মো. শহীদ উজ জামান বলেন, দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে সরকারি অনুমোদন পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। ডিগ্রি অর্জন নয়, বরং দক্ষ ও সক্ষম মানুষ তৈরি করাই হবে এই বিশ্ববিদ্যালয়ের মূল সাফল্যের মাপকাঠি। স্থানীয় শিক্ষাবিদ, গবেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, ঠাকুরগাঁওয়ে মানসম্মত উচ্চশিক্ষার এই সুযোগ তৈরি হলে উত্তরাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের রাজধানীমুখী হওয়ার প্রবণতা কমবে এবং স্থানীয় মেধা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট: গলে টেস্টের শেষ দিনে জয়ের প

1

দেশের ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধান

2

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪ শতাধিক

3

রাকসু তহবিলের লাখ লাখ টাকার হিসাব জমা না দেওয়ার অভিযোগ

4

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা: সেতুমন্ত্রী শেখ

5

মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, গড়ল ইনস্টাগ্রামের নতুন ইতিহাস

6

অ্যালার্মের কর্কশ শব্দে ঘুম ভাঙলে শরীরের যেসব ক্ষতি হয়

7

বার্সেলোনার জার্সিতে নিজের ছবিতে আলভারেজের ‘লাইক’: জল্পনা তু

8

চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হতে পারে: পররাষ্ট্র সচিব

9

ইংল্যান্ডের বিপক্ষে কি খেলবেন এমবাপ্পে? গোল্ডেন বুটের লড়াইয়ে

10

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে বিশেষ কমিটির সিদ্ধান্ত ২০২

11

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছ

12

One UI 9 আপডেট: মোশন ফটো দিয়ে সাজান গ্যালাক্সি ফোনের স্ক্রিন

13

কে এই আকিব নবি? জম্মু-কাশ্মীর থেকে ভারতের টেস্ট দলে সুযোগ পে

14

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পর

15

তরুণদের আন্দোলন হাইজ্যাক করছে বিজেপি ও কংগ্রেস: মায়াবতী

16

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ,

17

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় বড

18

আ.লীগ-অন্তর্বর্তীসহ বর্তমান সরকারের দুর্নীতির হিসাব খতিয়ে দ

19

জাপানের সঙ্গে চূড়ান্ত নেগোসিয়েশন শুরু আজ

20