|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব, ২ জেটি সরকার গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরের ভেতর থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের রপ্তানিমুখী কাপড়ের রোলভর্তি একটি কনটেইনার রহস্যজনকভাবে গায়েব হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মোর্শেদ আলম (৩১) ও মো. সাইদুর রহমান (৫১) নামের দুই জেটি সরকারকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের পরিবহন পরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত দুজনেই আগ্রাবাদের ‘প্যারামাউন্ট ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের জেটি সরকার হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভারের কালিয়াকৈর এলাকার রপ্তানিমুখী পোশাকশিল্প প্রতিষ্ঠান ‘গোল্ড স্টার গার্মেন্টস লিমিটেড’ ৪০ ফুটের একটি কনটেইনারে (নম্বর এমআরএসইউ-৮৬৯২৮২৭) মোট ৬৬৮ বেল ফেব্রিক্স বা কাপড়ের রোল আমদানি করেছিল। গত ৩০ আগস্ট অপর একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান কনটেইনারটি খালাসের অনুমতি নিতে গিয়ে সিসিটি ইয়ার্ডে তা খুঁজে পায় না। পরবর্তীতে ইয়ার্ড পরিচালনাকারী প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, গত ১১ আগস্ট সন্ধ্যায় জালিয়াতির মাধ্যমে কনটেইনারটি ডেলিভারির জন্য ব্যবস্থা করা হয়েছিল। বন্দরের সিসিটি ও এনসিটি ইয়ার্ডের পরিবহন পরিদর্শকের স্বাক্ষর জাল এবং উচ্চ বহিঃসহকারীর কর্মপরিচয় নম্বর অপব্যবহার করে এই অভিনব চুরির ঘটনা ঘটানো হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু রোগীদের জন্য যে ২ নিয়ম মেনে চলা জরুরি: চিকিৎসকদের পরা

1

দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডি

2

বর্ণবাদী মন্তব্যে উত্তপ্ত ফুটবল বিশ্ব: এমবাপ্পের কড়া জবাবে প

3

ফুটবল ছেড়ে ইমাম হতে চান ম্যানচেস্টার ইউনাইটেড তারকা মাজরাউই

4

নারীদের জন্য ‘পিংক বাস’ চালুর ঘোষণা

5

হবিগঞ্জের জান্নাতুলের উচ্চশিক্ষার স্বপ্নপূরণ, পেলেন ৭৪ লাখ ট

6

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধান

7

অর্থবছরের শুরুতে প্রবাসী আয়ে বড় উল্লম্ফন: ৬ দিনে এলো ৮,৫৪৩ ক

8

ঢাবির বিজয় একাত্তর হলে শিক্ষার্থীকে মারধরের হুমকি, ৬ মাসের

9

চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্বাভাবিক ট্রেন চলাচল: স্বস্তি ফিরল

10

লেবানন, সিরিয়া ও গাজায় সেনা মোতায়েন রাখার ঘোষণা ইসরাইলের

11

রাজশাহীতে হাম ও শিশু মৃত্যু পরিস্থিতি ২০২৬ | স্বাস্থ্য সচিবে

12

নারীদের পিছিয়ে রেখে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়: ঢাকা জেলা প্

13

ফিফার তদন্তে বিপাকে আর্জেন্টিনা, শাস্তির শঙ্কায় পারেদেস-মোল

14

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশইন করার বিএসএফের চেষ্টা প্

15

এসএসসি পাসে মোল্লা সল্টে চাকরি

16

সরকার পতনের রাজনীতি জামায়াত করে না: সেলিম উদ্দিন

17

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধা

18

শ্রীলঙ্কার বিপক্ষে নারী ওয়ানডে দল ঘোষণা: নতুন মুখ জয়িতা, ফ

19

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

20