দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন

০ শেয়ার
নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

সংক্ষেপে মূল তথ্য
  • সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর প্রস্তাবিত উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
  • বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন হলের শিক্ষার্থী ও ছাত্রনেতারা অংশ নেন।
  • এ সময় ‘বেশি মার্ক ভাইভায়, চাকরি হবে পয়সায়’, ‘ভাইভা না মেধা, মেধা মেধা’ এবং ‘কোটা গেছে যে পথে, ভাইভা যাবে সে পথে’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ।

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর প্রস্তাবিত উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন হলের শিক্ষার্থী ও ছাত্রনেতারা অংশ নেন। এ সময় ‘বেশি মার্ক ভাইভায়, চাকরি হবে পয়সায়’, ‘ভাইভা না মেধা, মেধা মেধা’ এবং ‘কোটা গেছে যে পথে, ভাইভা যাবে সে পথে’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার গ্যাস-বিদ্যুৎ সংকট বা আইনশৃঙ্খলা উন্নয়নের দিকে নজর না দিয়ে সরকারি চাকরিতে দলীয়করণের পাঁয়তারা শুরু করেছে। লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভায় নম্বর বাড়ানো মূলত দুর্নীতির নতুন চক্রান্ত এবং কোটা পদ্ধতিরই একটি নব্যরূপ। দ্রুত সময়ের মধ্যে এই অযৌক্তিক ও প্রতারণামূলক সিদ্ধান্ত বাতিল করা না হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। উল্লেখ্য, সরকারি চাকরির ১১–২০ গ্রেডের পদে সরাসরি নিয়োগের নতুন মানবণ্টন প্রস্তাবে ১১–১২ গ্রেডে ৫০, ১৩–১৬ গ্রেডে ৪০ এবং ১৭–২০ গ্রেডে ২৫ নম্বরের মৌখিক পরীক্ষার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে, যা নিয়ে চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সৃজিত মুখার্জির একাকীত্বের মন্তব্য ঘিরে মিথিলার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন জোরালো

2

বন অধিদপ্তরের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য দুদকের নথিতে, অনুসন্ধানে দীর্ঘসূত্রিতা

3

জাপানের কাছে হেরে তিউনিসিয়ার বিদায়

4

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

5

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন, নেমে এল ৬২.২৫ শতাংশে

6

স্পেন বনাম আর্জেন্টিনা: ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্র্যান্ড ফাইনাল প্রিভিউ

7

রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’

8

বিশ্বকাপে নতুন রেকর্ডের জোয়ার

9

ছাত্রদলের কমিটি প্রায়ই চূড়ান্ত: শেষ মুহূর্তে যাদের ঘিরে বেশি আলোচনা

10

সুপারমার্কেটের ভুয়া ডিসকাউন্ট বনাম আসল সাশ্রয়: আলডি বসের কড়া বার্তা