|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

মশার প্রজননস্থল ধ্বংসে চসিকের বিশেষ অভিযান

চট্টগ্রাম নগরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং মশক নিধনে বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বুধবার (৯ সেপ্টেম্বর) নগরীর ৭ ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দিনব্যাপী এই কর্মসূচি বাস্তবায়িত হয়। অভিযানের অংশ হিসেবে এলাকার সম্ভাব্য প্রজননস্থলগুলো চিহ্নিত করে ধ্বংস করা হয় এবং নালা-নর্দমা, ডোবা, জলাবদ্ধ স্থান, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত জমিতে জমে থাকা পানিতে লার্ভিসাইড প্রয়োগ করা হয়।

অভিযান চলাকালীন সাধারণ মানুষকে মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতন করার পাশাপাশি বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, মশক ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি এবং পরিচ্ছন্ন কর্মকর্তা আবু তাহেরসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা। চসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই ধরনের বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৫ সদস্যের প্রতিনিধিদল

1

এনআইডি কার্ড করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগে ছাত্

2

বিশ্ববাজারে স্বর্ণের দামে ৫ মাসের মধ্যে ইতিবাচক মোড়, বেড়েছে

3

দুর্নীতি মামলা: রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন দুদ

4

জর্ডানের বিপক্ষে মেসিদের ম্যাচে বিতর্কিত রেফারি

5

জিপিএ-৫ পাওয়া সাদিয়ার সাফল্যের পেছনে দিনাজপুরের জেলা প্রশাস

6

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ

7

বন্যা পরিস্থিতির কারণে এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা

8

জোড়া গোলে সমালোচনার জবাব দিলেন রোনালদো

9

২৮ আগস্ট দেখা মিলবে বিরল ‘ব্লাড মুন’

10

তুরস্ককে হারিয়ে অস্ট্রেলিয়ার শুভসূচনা

11

দেশের বাজারে কমল সোনার দাম: ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ২০ হা

12

মক্কা জোটে থাকলেই কি যুদ্ধের বাধ্যবাধকতা তৈরি হয়? যা বলছেন ব

13

জেন জি’র পর এবার জেন আলফার স্কুল ও নাগরিক সুবিধার দাবিতে উত্

14

দলবদলের বাজারে চমক: রিয়াল মাদ্রিদের লক্ষ্য রদ্রি, লিভারপুলের

15

আইরিশদের বিপক্ষে সান্ত্বনার জয়ের খোঁজে আয়ারল্যান্ড, শেষ ওয়

16

নয়াপল্টনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান

17

রাজশাহী বোর্ডে এসএসসির খাতা চ্যালেঞ্জ: আবেদন ৯৮ হাজার ছাড়াল

18

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ: তীব্

19

শিরীন শারমিনের শুনানি ঘিরে আদালতে হট্টগোল: সাংবাদিকদের ওপর ব

20