|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না

শিক্ষাজীবন ও জ্ঞানচর্চা থেকে বিচ্ছিন্ন না হয়ে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) ড. আব্দুল মঈন খান। বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, নতুন প্রজন্ম মোবাইল বা ই-বুকে পড়ুক কিংবা প্রচলিত বই পড়ুক পড়ার চর্চা কোনোভাবেই হারিয়ে ফেলা যাবে না, কারণ লেখাপড়া ছাড়া বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করে ড. মঈন খান বলেন, দেশের যেকোনো ক্রান্তিকালে ছাত্রদের এগিয়ে আসতে হবে, তবে তা লেখাপড়া বাদ দিয়ে নয়। ক্লাসের পড়া এবং প্রাতিষ্ঠানিক দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমেই তাদের দেশ ও সমাজের প্রয়োজনে ভূমিকা রাখতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তিনটি বিশেষ গুণ শৃঙ্খলা, সচেতনতা ও জনগণের সেবা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কথা তুলে ধরে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী রাজনৈতিক পরিকল্পনারও প্রশংসা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল সাংবাদিকতা ও এআই বিষয়ক পিআইবির দুই দিনের প্রশিক্ষণ ক

1

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা নেই যুক্তরাষ্ট্রের, ব

2

শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ২ কর্মকর্তা কারাগারে

3

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩

4

বিসিএস ক্যাডার হয়ে নতুন পরিচয়ে সংগীতশিল্পী মুগ্ধ

5

বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘতম ম্যাচ: ফ্রান্স-ইরাক লড়াইয়ে ২ ঘণ্ট

6

ইংল্যান্ডের বিপক্ষে কি খেলবেন এমবাপ্পে? গোল্ডেন বুটের লড়াইয়ে

7

আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ

8

এশিয়ান গেমস ২০২৬: অষ্টম দিনে ভারতের সোনার দৌড়, কাবাডিতে স্বর

9

শাহজালাল বিমানবন্দরকে ঘিরে সক্রিয় ডাকাত চক্র

10

রাষ্ট্রপতি নির্বাচন ও তফশিল সংক্রান্ত আইনি আপডেট জানতে পোর্ট

11

তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমা

12

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা: তথ্য ও ভিডিও ফুটেজ চে

13

সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেফতার

14

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

15

রাজধানীর ভাটারা ও ১০০ ফিট এলাকায় গ্যাসলাইন বিস্ফোরণে শিশুসহ

16

প্রথম ক্রাশ কে— জানালেন পরীমনি

17

স্কুল ফি দিতে না পারার যে কঠিন দিন পার করতে হয়েছিল সুপারস্টা

18

রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে আ.লীগ পানি ঘোলা করছে

19

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নে ই

20