|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংখ্যালঘু কল্যাণে কাজ করবে সরকার

ছবি: সংগৃহীত

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে এবং তাদের অধিকার রক্ষায় বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৪ জুন) সচিবালয়ে সীতাকুণ্ড স্রাইন কমিটির প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐতিহাসিকভাবেই বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী এবং তাদের কল্যাণে কাজ করে আসছে। কোনো মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নধর্মী মানুষের বিপরীতে বিএনপিকে দাঁড় করানোর অপচেষ্টা করলেও, সরকার সকল ধর্মাবলম্বীকে সমান সুযোগ-সুবিধা দিয়ে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করতে বদ্ধপরিকর।

বৈঠকে সীতাকুণ্ডের পুণ্যতীর্থ চন্দ্রনাথ ধামে তীর্থযাত্রীদের যাতায়াতসহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়। মন্ত্রী এসময় চন্দ্রনাথ ধামের সিঁড়ি নির্মাণ, মন্দির সংস্কার এবং পার্শ্ববর্তী এলাকার অবকাঠামোগত উন্নয়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাৎক্ষণিক নির্দেশ দেন।

এই উদ্যোগের ফলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই পুণ্যতীর্থে ভক্তদের যাতায়াত ও অবস্থান আগের চেয়ে আরও সুবিধাজনক হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান ও মেজর জেনারেল (অব.) জীবন কানাইসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Lionel Messi Emotional Goal After Father Death Inter Miami D

1

সৌদির শায়বাহ তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত: বৈশ্বিক জ্বাল

2

ফরিদপুরে চাঞ্চল্যকর শিশু সাব্বির হত্যা মামলায় প্রধান আসামির

3

অবরুদ্ধ হরমুজ প্রণালি: শুধু চীনের জাহাজকে চলাচলের অনুমতি দিল

4

তানজিন তিশার বিরুদ্ধে পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে ফ্যাশন

5

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ উন্নয়ন: টেকসই স্বাস্থ

6

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সৌজন্য

7

৯ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস

8

বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করেই রেফারি হিসেবে অবসরে স্লাভকো ভি

9

জার্মানির গাড়ির বাজারে চীনা ও বিদেশি নির্মাতাদের দাপট: বৈদ্য

10

শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনা? পশ্চিমবঙ্গের বর্ধমান থে

11

তেল কিনতে ৬,৫০০ কোটি টাকা চাচ্ছে পিডিবি: শিল্পে গ্যাস সংকট দ

12

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আকিকা কি সপ্তম দিনে নাকি পরে হ

13

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা.

14

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম

15

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: জানালে

16

খালেদা জিয়ার মামলার সাক্ষী সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা বিমান

17

বাস-ট্রাকের অগ্রিম আয়কর বাড়ছে

18

পদ্মভূষণ পেলেন অলকা ইয়াগনিক

19

আগামী দুবছর ‘কঠিন’: অর্থমন্ত্রী

20