|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে দম্পতি ও ৭ মাসের ভ্রূণের মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে ভ্রাম্যমাণ বিক্রেতা ও পোশাক শ্রমিক দম্পতির অর্ধগলিত মরদেহ এবং ৭ মাসের একটি মৃত ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে জামগড়ার হাজী হযরত আলীর মালিকানাধীন বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন দিনাজপুর জেলার নবাবপুর থানার বাসিন্দা আলমগীর হোসেন (৪০) ও তাঁর স্ত্রী নাজমা বেগম (৩২)। আলমগীর ভ্রাম্যমাণ পান বিক্রি করতেন এবং নাজমা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। প্রায় এক মাস আগে তাঁরা এই বাসায় ভাড়া এসেছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাসাটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে বাড়ির মালিক ও অন্যান্য ভাড়াটিিয়ারা বিষয়টি বুঝতে পেরে দরজা ভেঙে ঘরে ঢুকে তিনজনের মরদেহ দেখতে পান। পরে জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

নিহত নাজমার বোন শাপনা বেগম জানান, বৃহস্পতিবার রাতেও তাঁর বোনের সঙ্গে ফোনে কথা হয়েছিল। পুলিশ জানিয়েছে, মরদেহগুলো অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন স্পষ্ট বোঝা যায়নি। নিহত নাজমার এটি দ্বিতীয় বিয়ে ছিল বলে জানা গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সংযোগ হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের

1

শিক্ষাবৃত্তি দ্বিগুণ করার সিদ্ধান্ত: ৩৬৮ কোটি টাকা ব্যয়ের পর

2

বিশ্বচ্যাম্পিয়ন ভারতের রেকর্ডের ছড়াছড়ি: ট্রফির সাথে ঘরে তুলছ

3

জ্বালানি সংকটের মধ্যে শোডাউন: পদ হারালেন নাটোরের ছাত্রদল নেত

4

চল্লিশোর্ধ জীবনে খুশি ও সুন্দর থাকার মূল মন্ত্র জানালেন অভিন

5

‘ভাগ্য আমাদের পক্ষেই লেখা ছিল’:

6

রোনালদোর পাশে দিয়াজ, সমালোচনা উড়িয়ে বার্তা

7

দেশের ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস: নদীবন্দর

8

নিউজ ফটোকার্ড তৈরি করুন ১ ক্লিকেই । Photocard Maker

9

জিম্বাবুয়েতে অতিরিক্ত যাত্রীবোঝাই ফেরি ডুবে অন্তত ১৫ জনের প

10

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের একাধিক জ

11

ড্রোন হামলায় লিবিয়ার বৃহত্তম জাওয়িয়া তেল শোধনাগারে ভয়াব

12

জাতীয় সংসদ অধিবেশন ৩১ মার্চ ২০২৬ | মুলতবি প্রস্তাব ও আলোচনা

13

এইচএসসি পরীক্ষার সকালে বহুতল ভবন থেকে লাফিয়ে পরীক্ষার্থীর আত

14

কোনো নিয়মের তোয়াক্কা না করে ঢাকার প্রধান সড়কে দাপিয়ে বেড়াচ্

15

শিক্ষকদের ফেসবুক ব্যবহারে কড়াকড়ি, মাউশির নতুন নির্দেশনা জারি

16

বিশ্ববাজারে সামান্য কমল স্বর্ণের দাম, বিনিয়োগকারীদের নজর মূল

17

আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া: নাজাফ থেকে মাশহাদ

18

যমুনার তীব্র ভাঙনে টাঙ্গাইলে তারাকান্দি-টাঙ্গাইল মহাসড়কের ৬০

19

সরকারের ১৮০ দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য উদ্যোগ

20