|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশন শুরুর প্রাক্কালে সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ লক্ষ্যের খোঁজখবর নেন। শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হিসেবে অভিহিত করে তিনি তাদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি পাঠ্যবইয়ের বাইরেও শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতির চর্চায় নিজেদের সমৃদ্ধ করার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যপ্রণালী দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবেই আজ শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। তারা সংসদ ভবনের অনন্য স্থাপত্যশৈলী ঘুরে দেখার পাশাপাশি সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে ছবি তোলার মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখেন। সংসদ ভবনের এই পরিবেশ দেখে শিক্ষার্থীরা দারুণ উচ্ছ্বসিত ছিলেন।

সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ পাওয়ায় জিঞ্জিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানান। তরুণ প্রজন্মের মধ্যে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে আগ্রহ তৈরি এবং দেশপ্রেমের চেতনা জাগ্রত করার লক্ষ্যে এই উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সংসদ অধিবেশন উপভোগের মাধ্যমে শিক্ষার্থীরা রাষ্ট্র পরিচালনার নীতিনির্ধারণী প্রক্রিয়ার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পেলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোট থেকে এনসিপির বেরিয়ে যাওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির শফি

1

পেনাল্টি শুটআউটে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের পরবর্তী র

2

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি, দেশের বাজারেও দাম আরও বাড়ার

3

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু: মোট মৃত্যু ৭৫৮

4

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ২০ হাজার ড

5

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সুখবর: দ্বিগুণ হচ্

6

মেসির সমালোচকদের কড়া জবাব দিলেন সৌরভ গাঙ্গুলি

7

দ্রুত অস্ত্র উৎপাদন ও পরীক্ষা নিশ্চিত করতে নতুন ঐতিহাসিক পদক

8

বৈষম্যহীন সমাজ গঠনে সংসদ সদস্যদের সক্রিয় হওয়ার আহ্বান স্পিকা

9

বাংলাদেশ-চীন ক্রীড়া উন্নয়ন বৈঠক ২০২৬ | যুব ও ক্রীড়া প্রতি

10

ফিলাডেলফিয়া ইউনিয়ন বনাম আটলান্টা ইউনাইটেড ম্যাচ প্রিভিউ ও

11

২০২৬-২৭ অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত

12

সুন্দরবনে জেলেবহরে দস্যুদের হানা: ট্রলারসহ শরণখোলার ৫ জেলে অ

13

তেল কোম্পানির অতিরিক্ত মুনাফার ওপর উইন্ডফল ট্যাক্স চায় জার্ম

14

দেশের ১২ জেলায় বন্যার পূর্বাভাস ও সতর্কতা

15

করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা

16

গোপনে রাশিয়াকে ড্রোন তৈরির উপকরণ দিয়েছে চীন

17

১০,০০০ এমএএইচ ব্যাটারির বিশাল ক্ষমতা নিয়ে অফিসিয়ালি লঞ্চ হলো

18

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২

19

Czechia vs South Africa Prediction: ২০২৬ বিশ্বকাপে চেক প্রজা

20