দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ২০ হাজার ডলারের ভিসা বন্ড স্থায়ী

০ শেয়ার
বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ২০ হাজার ডলারের ভিসা বন্ড স্থায়ী

ব্যবসা ও পর্যটক ভিসার ক্ষেত্রে বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড বাধ্যতামূলক করে স্থায়ী নিয়ম করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

সংক্ষেপে মূল তথ্য
  • যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য বড় ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছে।
  • মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সম্প্রতি প্রকাশিত এক ফেডারেল নোটিশ অনুযায়ী, ব্যবসা ও পর্যটনের জন্য ইস্যুকৃত বি১ এবং বি২ ভিসার ক্ষেত্রে এই ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করা হয়েছে।
  • এর আওতায় আবেদনকারীদের ক্ষেত্রভেদে ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে।

যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য বড় ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সম্প্রতি প্রকাশিত এক ফেডারেল নোটিশ অনুযায়ী, ব্যবসা ও পর্যটনের জন্য ইস্যুকৃত বি১ এবং বি২ ভিসার ক্ষেত্রে এই ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করা হয়েছে। এর আওতায় আবেদনকারীদের ক্ষেত্রভেদে ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে।

ফেডারেল রেজিস্টারে প্রকাশিত ওই নোটিশে জানানো হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা নির্ধারিত অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের ভিসা ইস্যুর শর্ত হিসেবে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিতে পারবেন। এর আগে পরিচালিত ২০২৫ সালের ভিসা বন্ড পাইলট প্রকল্পের কার্যকারিতা মূল্যায়ন শেষে মার্কিন প্রশাসন এটিকে কার্যকর প্রমাণিত করায় এই স্থায়ী সিদ্ধান্ত নিয়েছে। পূর্বের পাইলট প্রকল্পে ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ডের নিয়ম থাকলেও নতুন চূড়ান্ত বিধমালায় ৫ হাজার ডলারের বিকল্পটি বাদ দিয়ে সর্বোচ্চ বন্ডের পরিমাণ ২০ হাজার ডলারে উন্নীত করা হয়েছে।

জানা গেছে, যে ৫০টি দেশের নাগরিকদের জন্য এই স্থায়ী নিয়ম কার্যকর করা হয়েছে, তার মধ্যে ৩০টি দেশই আফ্রিকার। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে নেপাল ও ভুটান। এই দেশগুলোর যেসব নাগরিক যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য ট্যুরিস্ট বা বিজনেস ভিসা আবেদন করবেন, তাদের এখন থেকে এই স্থায়ী নিয়ম মেনে বন্ড পোস্ট করতে হবে। ফলস্বরূপ, নিয়মিত যাতায়াতকারী শিক্ষার্থী, কর্মী এবং ভ্রমণপিপাসু পরিবারগুলো এর মাধ্যমে নতুন নিয়মের মুখোমুখি হতে যাচ্ছে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, মূলত ভিসা ওভারস্টে বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবৈধভাবে অবস্থান করার প্রবণতা কমাটোর লক্ষ্যেই এই কঠোর নীতিমালা গ্রহণ করা হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের তথ্যমতে, ২০২৪ সালে তালিকাভুক্ত এই ৫০টি দেশ থেকে প্রায় সাড়ে পঁয়তাল্লিশ হাজার পরিদর্শক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন। তবে পাইলট প্রকল্পের প্রথম ১০ মাসে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

অন্যদিকে, অভিবাসন অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন আইনজীবী ও সংগঠনের মতে, এই ধরনের কঠোর আর্থিক শর্ত আরোপের ফলে বৈধ ও সাধারণ যাত্রীরা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা থেকে নিরুৎসাহিত হবেন। আগামী ৩ আগস্ট ফেডারেল রেজিস্টারে আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর থেকেই এই চূড়ান্ত নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

আজকের টাকার রেট: ১৬ আগস্ট ২০২৬, জেনে নিন বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার

2

ইউক্রেন যুদ্ধে আরও ৫ লাখ সেনা নামাচ্ছেন পুতিন: নতুন করে বড় সংকটের আশঙ্কা

3

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

4

মাগরিবের নামাজের সঠিক সময় ও ফজিলত: জান্নাতের সুসংবাদ লাভের উপায়

5

ফিফা সভাপতি ইনফান্তিনোকে সমর্থন প্রত্যাহার ওয়েলসের

6

নতুন ক্লাবে দুর্দান্ত শুরু: মোহামেদ সালাহর জোড়া গোলে ট্রাবজোনস্পরের রোমাঞ্চকর জয়

7

ঝিনাইদহে বাসচাপায় সেনাসদস্য স্বামী ও স্ত্রী নিহত

8

চলতি মাসের শেষ সপ্তাহে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

9

হানজালার কঠোর সমালোচনা করলেন রাশেদ খান

10

জুলাই সনদবিহীন চলা মানে ফিটনেসবিহীন গাড়িতে ওঠা