|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৈষম্যহীন সমাজ গঠনে সংসদ সদস্যদের সক্রিয় হওয়ার আহ্বান স্পিকারের

ছবি: সংগৃহীত

একটি টেকসই, বৈষম্যহীন এবং মানবসম্পদকেন্দ্রিক সমাজ বিনির্মাণে জাতীয় সংসদ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের শপথ কক্ষে ‘জনমিতিক লভ্যাংশ অর্জন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং আইসিপিডি অঙ্গীকার বাস্তবায়নে সংসদের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডেপটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় সংসদীয় সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

স্পিকার তার বক্তব্যে বলেন, বাংলাদেশ বর্তমানে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যদি সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা যায়, তবেই জনমিতিক লভ্যাংশকে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কাজে লাগানো সম্ভব হবে। বিশ্ব জনসংখ্যা দিবসের এবারের প্রতিপাদ্যের আলোকে তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের উদ্যোগের পাশাপাশি সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজন রয়েছে।

জাতীয় সংসদ সদস্যদের ফোরাম (বিএপিপিডি) গঠনের বিষয়টিকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, এর মাধ্যমে জনসংখ্যা ও উন্নয়ন সম্পর্কিত আইন প্রণয়ন ও নীতিনির্ধারণী প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। তিনি বাল্যবিবাহ প্রতিরোধ, কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সংসদীয় কমিটির কার্যক্রমে এসব বিষয় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। তার মতে, পরিকল্পিত আইন ও নীতিনির্ধারণের মাধ্যমেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ সফল হতে পারে।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, জনমিতিক লভ্যাংশ কোনো স্বয়ংক্রিয় অর্জন নয়, এটি মূলত সঠিক পরিকল্পনার ফল। তরুণ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা, কারিগরি দক্ষতা এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে তা দেশের অর্থনীতির জন্য বড় সুযোগ তৈরি করবে। অন্যথায় এই বিপুল জনশক্তি সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলেও তিনি সতর্ক করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

1

এমবাপ্পের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি প্যারাগুয়ের সিনেটরের

2

নাসিরুদ্দিন শাহর ‘কুকুর’ মন্তব্যে আগুনে ঘি ঢাললেন কঙ্গনা রান

3

হ্যান্ডবলের পরও পেনাল্টি না পাওয়ার বিতর্ক: রেফারিদের জন্য কঠ

4

সিলেটের ডিসি সারওয়ার আলমের মাজার অভিযান ও অন্দরমহলের বিতর্ক

5

ভারী বৃষ্টি ও বন্যায় আসামে ৮৫ এবং কেরালায় ১৫ জনের মৃত্যু

6

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজির মেয়াদ বাড়ল

7

কত আয় করল ‘বনলতা এক্সপ্রেস’?

8

এমপি নাছির চৌধুরীর পারিবারিক বিরোধ নিয়ে সুপ্রিম কোর্টের জ্যে

9

আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের ন

10

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেরা গোল জিতে যা বললেন কেপ ভার্দের ক্য

11

মেহেরপুরে ফিশিং লিংকের ফাঁদে ব্যবসায়ী: ২৫ হাজার টাকা লুটে নি

12

সৈয়দপুরে রেলওয়ের ঝুঁকিপূর্ণ ৩৩টি শতবর্ষী গাছ কাটার সিদ্ধান

13

ভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: ২ ব্যবসায়ী নিহত, আহত ৩০

14

খলনায়ক ডনকে ৭ দিনের রিমান্ডে চায় সিআইডি, কারণ ৩টি

15

আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে মেসিদের হুঁশিয়ার

16

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের, ঈশান-তিল

17

শ্রীলঙ্কা বনাম ভারত: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে

18

বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন

19

বিসিবি বোর্ড ভেঙে অ্যাডহক কমিটি গঠন: নেতৃত্বে তামিম ইকবাল

20