দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত: উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা

০ শেয়ার
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত: উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা

উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • দেশের সমুদ্র বন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে।
  • চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এই সতর্কসংকেত মেনে চলতে বলা হয়েছে।
  • আবহাওয়ার বিশেষ বুলেটিন অনুযায়ী, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থিত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

দেশের সমুদ্র বন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এই সতর্কসংকেত মেনে চলতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বুলেটিন অনুযায়ী, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থিত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

এই লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্কতাস্বরূপ উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

এল ক্লাসিকো: ক্যাম্প ন্যুতে এমবাপের জোড়া গোলে বার্সেলোনাকে ২-১ গোলে হারাল রিয়াল

2

সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী

3

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ আপিল বিভাগের

4

পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল - এর র‌্যাঙ্ক 2026

5

ইরানের সঙ্গে কোনো পরমাণু চুক্তি ‘না-ও হতে পারে’: যুক্তরাষ্ট্র

6

চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ

7

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

8

এমবাপ্পেকে ঠেকাতে ইরাক কোচের অদ্ভুত পরিকল্পনা

9

মেহেরপুরে ফিশিং লিংকের ফাঁদে ব্যবসায়ী: ২৫ হাজার টাকা লুটে নিল সাইবার চক্র

10

ভেনিস উৎসবে বাংলাদেশি সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাস