|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবনে জেলেবহরে দস্যুদের হানা: ট্রলারসহ শরণখোলার ৫ জেলে অপহৃত

বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার কারণে প্রাণ বাঁচাতে সুন্দরবনের নিরাপদ আশ্রয়ে ঢুকে পড়া জেলেবহরের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে কুখ্যাত বনদস্যু ‘বড় জাহাঙ্গীর’ বাহিনী। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামিয়া বনাঞ্চলে গত শনিবার রাত থেকে রোববার ভোরের মধ্যে এই ঘটনা ঘটে। দস্যুরা সাধারণ জেলেদের ওপর নির্বিচারে মারধর চালিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে একটি ফিশিং ট্রলারসহ মোট পাঁচজন জেলেকে গভীর বনে তুলে নিয়ে যায়। অপহৃত পাঁচ জেলের সবাই বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা। তারা হলেন জাহাঙ্গীর হাওলাদার, শিহাব হাওলাদার, সাব্বির হাওলাদার, রিপন হাওলাদার এবং জাকির হাওলাদার। মৎস্যজীবী ও মহাজনদের সূত্রে জানা গেছে, অপহরণের পর এখনো দস্যুদের পক্ষ থেকে মুক্তিপণের কোনো দাবি বা যোগাযোগ করা হয়নি, যার ফলে নিখোঁজ জেলেদের পরিবার ও উপকূলীয় এলাকায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্ব সুন্দরবনের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে এবং জিম্মি জেলেদের উদ্ধার করতে বনবিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানের জোর প্রস্তুতি চলছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আকস্মিক বনদস্যুদের উৎপাত বেড়ে যাওয়ায় কোস্টগার্ড পশ্চিম জোনকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে এবং অপহৃতদের মুক্ত করতে যৌথ টহল আরও জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ের দল

1

চেহারার হুবহু মিল থাকায় রাতারাতি ইন্টারনেটে ভাইরাল ১৫ বছরের

2

রাকসুর তহবিল থেকে অর্থ উত্তলনে অনিয়মের অভিযোগ: ছাত্রদলের ৭ দ

3

সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে গ্রেপ্তার খলনায়ক ডন

4

আজকের মুদ্রার রেট ৩০ জুলাই ২০২৬: টাকার বিপরীতে বিভিন্ন মুদ্র

5

জেনারেল ওসমানীকে যথাযথ মূল্যায়ন করা হয়নি: নাহিদ ইসলাম

6

ইসরাইলের অস্তিত্ব রক্ষায় নেতানিয়াহুকে পদ থেকে সরানোর দাবি বি

7

স্পিকার হিসেবে মেয়াদ শেষেই রাজনীতি থেকে অবসরে যেতে চান মেজর

8

রাজশাহীতে মহাসড়কে মোটরসাইকেলে ‘স্টান্ট’ করার সময় ট্রাকচাপায়

9

জর্ডানের বিপক্ষে মেসিদের ম্যাচে বিতর্কিত রেফারি

10

পশ্চিমাদের জাহাজ জব্দের জবাবে কড়া হুশিয়ারি দিলেন পুতিন

11

রাজশাহীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা ওমর ফারুক

12

হাতিরঝিল ও পান্থকুঞ্জের পরিবেশ বিপন্ন করবে এক্সপ্রেসওয়ের নত

13

আইফেল টাওয়ারের সামনে রাজকীয় সাজে ঐশ্বরিয়া রাই

14

শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন ও প্রশ্নফাঁস: মোদির ক্ষমা

15

বদলগাছী হাসপাতাল হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, নতুন ভবন ন

16

অগ্রিম টিকিট বিক্রিতে বক্স অফিসে ঝড় তুলল নানির ‘দ্য প্যারাডা

17

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ বদলে দিয়েছে ইরান যুদ্ধ: আব্বা

18

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ড

19

ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেপাল গেছেন মামুনুল হক

20