|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

রমজানে মানবতার হাত: নারায়ণগঞ্জে ১২০০ পরিবারের মাঝে বিএনপি নেতা মাসুদুজ্জামানের মাংস বিতরণ

পবিত্র মাহে রমজানের শুরুতেই নারায়ণগঞ্জের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এক অনন্য মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপি নেতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামান। সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি শহরের প্রায় ১ হাজার ২০০ দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য হিসেবে মাংস বিতরণ করেছেন। শনিবার নগরীর ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডসহ আলীরটেক ইউনিয়ন এবং ২ নম্বর গেট এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। এটি কেবল একদিনের আয়োজন নয়; বরং পুরো রমজান মাসজুড়েই পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন স্থানে এই খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরেই এই মানবিক চর্চা ধরে রেখেছেন মাসুদুজ্জামান। তাঁর অনুসারীরা জানান, প্রতিবছরই রমজানের শুরু থেকে ঈদ পর্যন্ত তাঁরা অসহায় মানুষের পাশে থাকেন। ইফতার ও সেহরির সময় যেন কোনো পরিবারকে খাদ্যকষ্টে ভুগতে না হয়, সেই লক্ষ্যেই এবারও মাংস বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া ঈদুল ফিতরের আগে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণের প্রস্তুতিও চূড়ান্ত করা হয়েছে। বিত্তবানদের এই সময়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মাসুদুজ্জামান বিশ্বাস করেন, রমজান হলো মানবিক মূল্যবোধ চর্চার শ্রেষ্ঠ সময়।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই কঠিন সময়ে এমন উপহার পেয়ে সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে নিন্মআয়ের মানুষদের কাছে রমজানের শুরুতে এমন পুষ্টিকর খাবার পাওয়া ছিল এক বড় প্রাপ্তি। কর্মসূচির উদ্বোধনী দিনে মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মো. মাসুদুজ্জামান সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেলেও পরবর্তীতে বিশেষ কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন, তবে জনকল্যাণমূলক কাজে তিনি আগের মতোই সক্রিয় রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আসছে ভয়াবহ তাপপ্রবাহ, তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়ানোর শঙ্

1

সরকারি হাজিরা ফেরত পাবেন প্রায় ৫ কোটি টাকা, কার অ্যাকাউন্টে

2

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছ

3

বিশ্বকাপ ২০২৬: রাউন্ড অব ৩২-এ ইংল্যান্ডের মুখোমুখি ডিআর কঙ্গ

4

মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত কিউবা: ‘আরেকটি গাজা’ হয়ে ওঠার

5

জামালপুরে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ২

6

উরুগুয়ে বনাম কেপ ভার্দে ম্যাচের প্রিভিউ

7

মেসির ফাউল ও লাল কার্ড বিতর্ক

8

ইরান যুদ্ধের আগে তেলের দাম, আন্তর্জাতিক বাজারে স্বস্তি

9

ইরানে হামলা আপাতত স্থগিত হলেও মার্কিন বাহিনী সর্বোচ্চ প্রস্ত

10

সাইবার বুলিং রোধে আইনজীবী প্যানেল গঠন করা হবে: তথ্য উপদেষ্টা

11

আমেরিকা বনাম কলম্বাস ক্রু লিগস কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ প

12

রাবিতে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা: কারাগারে পাঠানো হলো আহত দ

13

মোটরসাইকেল চুরির টাকা আত্মসাৎ: ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতা গ্রেফ

14

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি উদ্ধার

15

যৌতুক না পেয়ে স্ত্রীকে গরম পানিতে পুড়িয়ে হত্যা: ২০ বছর পর

16

মামুন খালেদ ও মাসুদ চৌধুরীকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির কর

17

ব্যাংক খাতের মাফিয়া নজরুল, ৩৫ হাজার কোটি টাকা লুটে নিয়েছেন

18

আজ ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

19

চট্টগ্রামে দুই বাসে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’, যাত্রী ওঠা

20