দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Mar 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

মামুন খালেদ ও মাসুদ চৌধুরীকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

০ শেয়ার
মামুন খালেদ ও মাসুদ চৌধুরীকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত

ডিজিএফআই-এর সাবেক দুই ডিজি মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক দুই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদ এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ৭ এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন।
  • রোববার (২৯ মার্চ) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
  • প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মাসুদ উদ্দিন চৌধুরীকে ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় এবং মামুন খালেদকে গুম সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক দুই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদ এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ৭ এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন। রোববার (২৯ মার্চ) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মাসুদ উদ্দিন চৌধুরীকে ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় এবং মামুন খালেদকে গুম সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এর আগে, গত ২৪ মার্চ পল্টন থানার একটি মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে এবং ২৬ মার্চ ডিবি পুলিশ মামুন খালেদকে গ্রেপ্তার করে। বর্তমানে তারা অন্য মামলায় রিমান্ডে রয়েছেন। আগামী ৭ এপ্রিল বেলা সাড়ে ১০টায় তাদের ট্রাইব্যুনালে প্রোডাকশন ওয়ারেন্টের মাধ্যমে হাজির করার কথা রয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ইনুর রায়ে অসন্তোষ নাহিদ ইসলামের, কঠোর শাস্তির দাবিতে রাজপথে এনসিপি

2

ওজনের সমান টমেটো উপহার পেলেন স্পেনের বিশ্বকাপজয়ী দুই তারকা ফ্যাবিয়ান ও গাভি

3

নাঈমকে মারধর: তীব্র ক্ষোভ তামিম ইকবালের

4

ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না: ট্রাম্পের হুমকির জবাবে তেহরান

5

কাল স্থলবন্দর দিয়ে ঢাকায় আসছেন নতুন ভারতীয় হাইকমিশনার

6

ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশাতিক

7

ব্যাংক খাতের খেলাপি ঋণের সহজ পাঠ

8

ইতিহাস গড়া কেপ ভার্দের জার্সি নির্মাতা বাংলাদেশ: বিশ্বমঞ্চে লাল-সবুজের গৌরব

9

ভারতের পাঞ্জাবে নিজ বাড়ি থেকে জনপ্রিয় গায়ক বলজিৎ সিংয়ের মরদেহ উদ্ধার

10

ঝড়ের শঙ্কা: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত