|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ছত্তিশগড়ের দুই শ্রমিক নিহত

হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা বাহিনী ব্যাপক ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করেছে। ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে আবারও বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় জেলার কেল্লাম গ্রামে সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে ভিনরাজ্যের দুই শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই একজন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় অপর শ্রমিকের মৃত্যু হয়। নিহত দুজনই ভারতের ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা ছিলেন; যাদের একজনের নাম দীপক এবং অন্যজন ভূপেন্দ্র।

এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত ও আটকের জন্য যৌথ বাহিনী ওই অঞ্চলে ব্যাপক ঘেরাও ও চিরুনি তল্লাশি অভিযান শুরু করেছে। উল্লেখ্য, গত ১০ দিনের মধ্যে জম্মু-কাশ্মীরে এটি দ্বিতীয় বড় সন্ত্রাসী হামলার ঘটনা। এর আগে গত সপ্তাহে আনন্তনাগ জেলায় এক পুলিশ সদস্য সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর কাশ্মীরজুড়ে ব্যাপক অভিযান চালিয়ে তিন হাজারের বেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছিল। তবে এত বিপুলসংখ্যক মানুষ আটকের ফলে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে ইতিপূর্বে সতর্ক করেছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব সরকারি দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর লোগো ব্যবহারের নির্

1

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড: সেমিফাইনালের আগে ফিট ডেক্লান রাই

2

নতুন যুদ্ধ হলে আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের

3

পোশাক খাতের উদ্যোক্তাদের বড় সুখবর

4

স্নাতক পরীক্ষার শেষ দিনে ভিয়েতনামে বজ্রঝড়ের শঙ্কা

5

নতুন স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আনবক্সিং: ডিজাইন ও ফিচা

6

গুগল ম্যাপসে আপনার বর্তমান অবস্থান নিখুঁত কি না বুঝবেন যেভাব

7

মাগরিবের নামাজের সঠিক সময় ও ফজিলত: জান্নাতের সুসংবাদ লাভের উ

8

২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত সহস্রাধিক

9

সাবেক এমপি মোশারফ হোসেন আর নেই

10

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ ২০২৬: সূচি, একাদশ ও প

11

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশইন করার বিএসএফের চেষ্টা প্

12

ভারতের পাঞ্জাবে নিজ বাড়ি থেকে জনপ্রিয় গায়ক বলজিৎ সিংয়ের মরদে

13

জার্মানির ‘আসল পরীক্ষা’ আজ

14

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাক হাইকমিশনারের সাক্ষাৎ

15

যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

16

পর্তুগাল বনাম উজবেকিস্তান: বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ

17

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

18

বিশ্বকাপে রোনালদোর অনন্য ইতিহাস

19

নেপাল-তিব্বত সীমান্তে নতুন বন্যার আশঙ্কা: তিব্বতে উদ্ধারকাজ

20