|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট উত্তরণে বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন এবং পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিগত সরকারের ভুল ও অপরিকল্পিত সিদ্ধান্তের খেসারত আজ দেশের মানুষকে দিতে হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভঙ্গুর অবস্থা থেকে দেশকে উদ্ধার করে জনকল্যাণমুখী ও স্বনির্ভর রাষ্ট্রে রূপান্তর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চিকিৎসা খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’ নীতির ভিত্তিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নতুন করে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে, যারা নাগরিকদের রোগ প্রতিরোধে সচেতন করবেন। এছাড়া পেশাজীবী ও শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা এবং পেশাগত দায়িত্ব পালনের ভারসাম্য বজায় রাখার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন: শীর্ষে ফিরল ফ্রান্স, পিছ

1

লাগামহীন মূল্যস্ফীতি ও বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধি: মধ্য ও

2

বিশ্বকাপ ২০২৬: ম্যাকগিনের গোলে ২৮ বছর পর ফিরে স্কটল্যান্ডের

3

পোশাক খাতের সমস্যা সমাধানে বিজিএমইএ-র কাছে সুপারিশ চাইলেন অর

4

সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল ৩১ আগস্ট পর

5

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ নারী দলের জয়

6

হরমুজ প্রণালি কি মার্কিন ভূখণ্ড হতে পারে? ট্রাম্পের দাবির পে

7

মুখ ঢেকে লাল কার্ড, ইতিহাসে আলমিরন

8

বরিশাল বোর্ডে এসএসসিতে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫

9

স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য

10

বিশ্বকাপ ২০২৬: রাউন্ড অব ৩২-এ ইংল্যান্ডের মুখোমুখি ডিআর কঙ্গ

11

ফটিকছড়িতে সদর দপ্তর স্থানান্তরের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল

12

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ইরানকে দায়ী করল মিসর, নিন্দা জান

13

Switzerland vs Bosnia Prediction: ২০২৬ বিশ্বকাপে সুইজারল্যান

14

নিয়মিত খেলার আশায় ম্যানসিটি ছেড়ে পর্তুগিজ ক্লাব বেনফিকায় এচে

15

আইসিসির আগস্ট মাসসেরা দিনুশা

16

আ.লীগের ১৫ বছরের চেয়ে ৩ মাসে বেশি কাজ হয়েছে: মির্জা ফখরুল

17

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত, কমল দাম

18

পোকেমন নির্মাতাদের নতুন গেম বিস্ট অব রিইনকারনেশনে আসছে বিশেষ

19

পাকিস্তানের বেলুচিস্তানে আশঙ্কাজনকভাবে বাড়ছে ক্যানসার, আক্রা

20