|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাভারে মাদরাসাছাত্রকে ৬ মাস ধরে বলাৎকার: ঘুমের মাঝেও ‘গলা ছেড়ে দাও’ বলে চিৎকার শিশুর

সাভার পৌর এলাকার একটি মাদরাসায় ৭ বছরের এক শিশু শিক্ষার্থীকে দীর্ঘ ছয় মাস ধরে দফায় দফায় বলাৎকারের মর্মান্তিক অভিযোগ পাওয়া গেছে। মাদরাসার এক শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে এই যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। বর্তমানে ভুক্তভোগী শিশুটি মারাত্মক শারীরিক অসুস্থতা এবং গভীর মানসিক ট্রমার মধ্যে দিন কাটাচ্ছে। ঘটনার প্রায় দেড় সপ্তাহ পেরিয়ে গেলেও মামলার অভিযুক্ত আসামিরা সবাই এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

ভুক্তভোগী শিশুটির পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার ‘মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ’ মাদরাসার মক্তব বিভাগের দ্বিতীয় শ্রেণিতে ওই শিশুকে ভর্তি করানো হয়েছিল। এরপর থেকেই বিভিন্ন সময় রুটিন ধরে অভিযুক্ত শিক্ষার্থীরা তাকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করতে শুরু করে। সর্বশেষ গত ৪ জুলাই মাদরাসার মক্তব বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা জাবের হোসেন বিষয়টি জানার পর শিশুটিকে নিজের রুমে ডেকে নিয়ে বলাৎকার করেন এবং গলাটিপে ধরে হত্যার হুমকি দেন। এছাড়া অন্য শিক্ষক ও অভিযুক্তরাও বিষয়টি গোপন রাখতে শিশুটিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

ভুক্তভোগীর বাবা, যিনি একটি পোশাক কারখানায় সাধারণ স্টোর কিপারের চাকরি করেন, কান্নাজড়িত কণ্ঠে জানান যে নির্যাতনের মাত্রা এতটাই বেশি ছিল যে তার ছেলের বায়ু পথে ক্ষত সৃষ্টি হয়েছে। বর্তমানে শিশুটি গভীর ট্রমায় ভুগছে এবং প্রায় রাতেই ঘুমের মধ্যে আঁতকে উঠে ‘আমার গলা ছেড়ে দাও’ বলে চিৎকার করে ওঠে। নিম্ন আয়ের ওই পিতা তার সন্তানের সুচিকিৎসা ও আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানিয়েছেন, এ ঘটনায় গত ২৬ আগস্ট মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২ শটেও গোল নেই, বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কের

1

যুক্তরাজ্যে তীব্র গরমে হাজার স্কুল বন্ধ

2

বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়া ক্যাম্পবেল থমসন কে?

3

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে তেল খাত

4

ফিলাডেলফিয়া ইউনিয়ন বনাম আটলান্টা ইউনাইটেড ম্যাচ প্রিভিউ ও

5

ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী

6

স্মার্টফোনের কভারে তেজপাতা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নতুন ট্

7

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেস সচল, তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স

8

তিমুর-লেস্তের বিপক্ষে আরও ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে মা

9

নিখোঁজ নানাকে ফিরে পেলেন ছোটপর্দার হিমি

10

আকিজ গ্রুপে চাকরি: আকর্ষণীয় বেতনে এক্সিকিউটিভ পদে নিয়োগ

11

নোয়াখালীতে নারীকে পেটালেন যুবদল নেতা

12

পাকিস্তানের লাগামহীন জনসংখ্যা বৃদ্ধি: এক ‘নীরব সংকট’ ও ভবিষ্

13

সিটির মতো বড় একটি ক্লাবে আসার স্বপ্ন দেখতাম

14

এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম: ন

15

দ্বৈত নাগরিকেরা কেন মন্ত্রী-প্রতিমন্ত্রী হতে পারবেন না? সংবি

16

শ্রীলঙ্কার প্রধান কোচের পদ ছাড়ছেন সানাথ জয়াসুরিয়া: ব্যর্থতার

17

নরসিংদীর পলাশে ভুয়া সিভিল কোর্ট কমিশনার আটক: দলিল রেজিস্ট্রি

18

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

19

শতবর্ষের রেকর্ড ভেঙে দক্ষিণ কোরিয়ায় তাপমাত্রা পৌঁছাল ৪২.৫ ড

20