|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

কারাগারে পিআইও অফিসের সহকারী আব্দুল লতিফ

ফেনীর দাগনভূঞায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া ও আপত্তিকর ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আব্দুল লতিফ নামের এক সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। লতিফ দাগনভূঞা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বুধবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার ফেনী জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণ ও ভুক্তভোগী প্রবাসীর ভাষ্যমতে, কুমিল্লা চৌদ্দগ্রামের বাসিন্দা প্রবাসী মীর হোসেনের স্ত্রী মালেকা হোসেনের সঙ্গে প্রায় দুই বছর ধরে আব্দুল লতিফের অবৈধ সম্পর্ক চলছিল। প্রবাসে থাকার সুযোগে লতিফ বিভিন্ন প্রলোভন ও ভয় দেখিয়ে মালেকার কাছ থেকে নগদ অর্থ এবং স্বর্ণালংকার হাতিয়ে নেন। বিষয়টি জানার পর প্রবাসী মীর হোসেন দেশে ফিরে লতিফকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করলে লতিফ উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠেন।

অভিযোগে বলা হয়েছে, মালেকার আপত্তিকর ভিডিও রয়েছে দাবি করে লতিফ তাকে নিয়মিত ব্ল্যাকমেইল করতে শুরু করেন। সম্পর্ক ছিন্ন করলে সব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। প্রতিকার চেয়ে মীর হোসেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানালেও কোনো ফল পাননি। উল্টো লতিফ আরও বেপরোয়া হয়ে ওঠেন। নিরুপায় হয়ে ভুক্তভোগী প্রবাসী ফেনী জেলা দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দাগনভূঞা উপজেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা রবিউল হোসেন জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম পুরো বিষয়টি দুঃখজনক উল্লেখ করে দ্রুত জেলা অফিস থেকে তদন্ত প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছেন। বর্তমানে অভিযুক্ত আব্দুল লতিফ ফেনী কারাগারে বন্দী রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় পর্দায় আসছে ‘কোকমেলন: দ্য মুভি’: টিজার ট্রেলারে চমক হিসেব

1

গোপালগঞ্জে আজ চার ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

2

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

3

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত

4

দীর্ঘ দুই মাস পর মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

5

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হতো: ফারুক আ

6

বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার শ্রী চারানি

7

উত্তর কোরিয়ার কাছে ১২০টি পরমাণু অস্ত্র থাকতে পারে: সিউল

8

ইরানের সঙ্গে কোনো পরমাণু চুক্তি ‘না-ও হতে পারে’: যুক্তরাষ্ট্

9

হরমুজে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলট অক্ষত জানালেন

10

আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ও পারফরম্যান্সের প্রশংসায় ফিফা স

11

সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

12

হরমুজ প্রণালি বন্ধ: নভেম্বর পর্যন্ত বাংলাদেশে এলএনজি পাঠাতে

13

ট্রাম্পের ৩৯ দেশের অভিবাসনবিরোধী নীতি অবৈধ ঘোষণা করে বাতিল ক

14

ইউ-ভিসার লোভে সাজানো ডাকাতি: যুক্তরাষ্ট্রে ১১ অভিবাসীর চাঞ্চ

15

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিউসের নতুন চুক্তি নিয়ে আলোচনায় অ

16

পর্তুগালের পতাকা টানাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক

17

ভারত মহাসাগরে রণক্ষেত্র: মার্কিন যুদ্ধজাহাজে ইরানি ক্ষেপণাস্

18

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের বিয়ে বিতর্ক: কাজীর ভাইরাল অড

19

পিতার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির পরবর্তী চ্যালেঞ্জ ন্

20