|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগামীকাল রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস লিকেজজনিত পুরোনো বিতরণ পাইপলাইন পরিবর্তন ও নতুন সার্ভিস লাইন প্রতিস্থাপনের জরুরি কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক জরুরি শাটডাউন বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুরানোপল্টন ও ধানমন্ডি এলাকার বিভিন্ন পয়েন্টে ঝুঁকিপূর্ণ ও লিকেজযুক্ত পুরোনো বিতরণ লাইন অপসারণ করে নতুন লাইন বসানোর কাজ চলবে। এই কাজের অংশ হিসেবে ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিরণ রোড, নিউ এলিফ্যান্ট রোড এবং কাটাবন বাগান এলাকার সব ধরনের আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া উল্লেখিত এলাকার আশপাশের বেশ কিছু অঞ্চলেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।

গ্রাহকদের সার্বিক নিরাপত্তার স্বার্থে কিছু সতর্কতামূলক নির্দেশনাও দেওয়া হয়েছে। তিতাস গ্যাস জানিয়েছে, গ্যাস বন্ধ হওয়ার সময়ের আগেই যেন গ্রাহকরা তাদের রান্নার কাজ সেরে নেন এবং চুলার চাবি ভালোভাবে বন্ধ রাখেন। তাছাড়া গ্যাস সরবরাহ পুনরায় চালু হওয়ার সম্ভাব্য সময়ের অন্তত ২০ মিনিট পর্যন্ত বাসাবাড়ির দরজা-জানালা সম্পূর্ণ খোলা রেখে নিরাপদে গ্যাস ব্যবহারের জন্য বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশিয়ান কাপের প্রস্তুতি নিয়ে ‘দোটানায়’ বাংলাদেশ দল, যা বলল

1

আটলান্টায় মহাদ্বৈরথ: মেসির শেষ নৃত্য নাকি সালাহর নতুন ইতিহাস

2

মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে আদম তমিজী হককে বন্দিশালা বানানোর

3

চট্টগ্রাম বন্দরে আসছে প্রায় ২ লাখ টন এলএনজি: কাটতে পারে দেশে

4

বিএনপি গণভোটের রায় ও ৩১ দফার অঙ্গীকার থেকে সরে এসেছে: আখতার

5

জামায়াত-বিএনপি ছাড়ার আল্টিমেটাম, নতুন জোট চায় হেফাজত আমির

6

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ: পরিসংখ্যানে ক

7

ঢাকার বাতাস আজ কতটা দূষিত? আইকিউএয়ার সূচকে জেনে নিন বর্তমান

8

নবম পে স্কেলে ভাতার কাটছাঁট

9

প্রয়াত ‘ট্রান্সফরমার্স’-এর অপ্টিমাস প্রাইমের কণ্ঠশিল্পী পিটা

10

দেশের বাজারে কমল সোনার দাম: এক ভরি কিনতে কত লাগবে জেনে নিন

11

৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

12

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: ১৫৫৮ ফ্লাইট বাতিল,

13

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধি সংশোধন: হাসিনার সম্পদ

14

বিশ্বকাপ ফাইনালের উত্তেজনায় ঢাকা: মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প

15

ভূমধ্যসাগরে ট্র্যাজেডি: ২২ জনের মৃত্যু ও ২১ বাংলাদেশি উদ্ধার

16

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক ক্লোজড

17

বয়কটের হুমকির মুখে ফিফা প্রধান ইনফান্তিনোর বিনিয়োগ পরিকল্পনা

18

জনপ্রশাসন সচিবকে ওএসডি করার খবর ‘ভিত্তিহীন’: মন্ত্রণালয়ের প

19

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে

20