|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীর পলাশে ভুয়া সিভিল কোর্ট কমিশনার আটক: দলিল রেজিস্ট্রি করতে গিয়ে জালিয়াতি ধরা

গ্রেফতার রিফাত মোল্লা। ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ সাব-রেজিস্ট্রি অফিসে জালিয়াতির মাধ্যমে তৈরি করা ভুয়া খাজনার দাখিলা ব্যবহার করে দলিল রেজিস্ট্রি করার সময় রিফাত মোল্লা (২৪) নামের এক কথিত সিভিল কোর্ট কমিশনারকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেলে পলাশ সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযুক্ত রিফাত মোল্লা শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নিজেকে নিবন্ধিত সিভিল কোর্ট কমিশনার হিসেবে পরিচয় দিয়ে ভূমি সংক্রান্ত নানা জালিয়াতি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার পলাশ সাব-রেজিস্ট্রি অফিসে একটি জমির দলিল রেজিস্ট্রি করার জন্য আসেন রিফাত মোল্লা। এ সময় তার দাখিল করা খাজনার দাখিলা রশিদ দেখে সাব-রেজিস্ট্রার মো. মিজানুর রহমানের সন্দেহ হয় এবং তিনি তাৎক্ষণিকভাবে পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খানকে বিষয়টি জানান। সহকারী কমিশনার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাগজপত্র যাচাই-বাছাই করে দাখিলাটি সম্পূর্ণ ভুয়া ও জাল বলে প্রমাণ পান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্ট স্টাফ বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেছেন এবং প্রতারক রিফাত মোল্লার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি এখতিয়ার খুঁজছেন নিউ ইয়র্কের মে

1

বিশ্বকাপের শেষ চার ম্যাচের জন্য বিশেষ বল ‘ট্রিওন্ডা ফাইনাল’

2

এনসিপির ওপর হামলা প্রসঙ্গে যা বললেন নাহিদ ইসলাম

3

আমরা কখনো ভাবিনি তোমরা এভাবে খেলতে পারো: মিরাজকে গিলক্রিস্ট

4

বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় রোহিঙ্গারা:

5

আসামে বিমান বিধ্বস্ত: নিহত ৫ জনের পরিচয় প্রকাশ

6

আজকের মুদ্রার রেট: ৭ জুলাই ২০২৬, প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য

7

চট্টগ্রামে ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ আদা

8

হরমুজ প্রণালীর সংকট ও কৌশলগত অংশীদারত্ব নিয়ে বৈঠকে বসছেন ম্য

9

মানবতাবিরোধী অপরাধে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল

10

আয়ারল্যান্ডকে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সরাসরি টিকিট

11

হরমুজে আটকা ১১ হাজার নাবিক উদ্ধার

12

ভিএআর বিতর্কে জার্মানির জয়সূচক গোল বাতিল: রেফারির সিদ্ধান্তে

13

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে

14

গোল্ডেন বুট নিয়ে ভাবছেন না এমবাপ্পে, মূল লক্ষ্য বিশ্বকাপ জয়

15

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: মামলা দায়ের ও তদন্ত ক

16

বৃষ রাশির আজকের রাশিফল: ৬ আগস্ট ২০২৬

17

হরমুজ প্রণালির নিরাপদ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের ব

18

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

19

ইরানকে হুতিদের অস্ত্র দেওয়া বন্ধের আহ্বান জি-৭-এর

20