দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকট: ‘বগল সম্পাদক’দের বিরুদ্ধে হুঁশিয়ারি কাদের গনি চৌধুরীর

০ শেয়ার
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকট: ‘বগল সম্পাদক’দের বিরুদ্ধে হুঁশিয়ারি কাদের গনি চৌধুরীর

বাংলাদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকট ও হলুদ সাংবাদিকতার ভয়াবহতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী। ২৯ জুন রাজধানীর এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

সংক্ষেপে মূল তথ্য
  • দেশে বর্তমানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চরম সংকট চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।
  • সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ড সভাকক্ষে আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা, আগ্রাসনরোধ ও জবাবদিহিমূলক কাঠামো’ শীর্ষক এক সেমিনারে তিনি এই কথা বলেন।
  • সেমিনারে কাদের গনি চৌধুরী সাংবাদিকতার মূল আদর্শ স্মরণ করিয়ে দিয়ে বলেন, "সাংবাদিকতা হবে পুরোপুরি সত্যনিষ্ঠ।

দেশে বর্তমানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চরম সংকট চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ড সভাকক্ষে আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা, আগ্রাসনরোধ ও জবাবদিহিমূলক কাঠামো’ শীর্ষক এক সেমিনারে তিনি এই কথা বলেন।

সেমিনারে কাদের গনি চৌধুরী সাংবাদিকতার মূল আদর্শ স্মরণ করিয়ে দিয়ে বলেন, "সাংবাদিকতা হবে পুরোপুরি সত্যনিষ্ঠ। এখানে মিথ্যা কিংবা অর্ধসত্যের কোনো স্থান নেই এবং আপসেরও কোনো অবকাশ নেই।" বর্তমান সময়ের সাংবাদিকতার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "যা ইচ্ছা তা লিখে দেওয়া সাংবাদিকতা নয়। সত্য প্রকাশে সাহস দেখাতে হবে, কারণ রাষ্ট্র আপনাকে নিরাপত্তা দেবে। সাংবাদিকদের হতে হবে বিবেকসম্পন্ন; কারণ জনগণ দাস-সাংবাদিকতাকে ঘৃণা করে।"

আলোচনায় অপসাংবাদিকতার ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি ‘বগল সম্পাদক’ বা ‘হলুদ সাংবাদিকতা’র তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অনেক পত্রিকার কথিত সম্পাদকরা পত্রিকা বগলে করে সচিবালয়সহ বিভিন্ন দপ্তরে তদবির বাণিজ্যে লিপ্ত রয়েছেন। এসব বগল সম্পাদক ও অপসাংবাদিকতার দাপটে প্রকৃত সাংবাদিকরা কোনঠাসা হয়ে পড়ছেন, যা জনমনে বিরূপ প্রভাব ফেলছে।"

পাশাপাশি, তিনি প্রতিবেশী রাষ্ট্র ভারতের গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। কাদের গনি চৌধুরী অভিযোগ করেন, "বাংলাদেশ ধারাবাহিকভাবে তথ্য আগ্রাসনের শিকার হচ্ছে। কেবল ২০২৫ সালেই ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ১৪০টি ভুয়া প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা দেশে দাঙ্গা সৃষ্টির একটি গভীর ষড়যন্ত্র।"

সেমিনারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাছির জামাল সভাপতির বক্তব্যে বলেন, একটি উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে স্বাধীন ও জবাবদিহিমূলক গণমাধ্যমের বিকল্প নেই। রাজনৈতিক ও অর্থনৈতিক চাপমুক্ত পরিবেশ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই একটি শক্তিশালী জনমুখী গণমাধ্যম ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম। এতে বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদসহ আরও অনেক সাংবাদিক নেতা ও পেশাজীবীরা অংশ নেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

কুষ্টিয়ায় ট্রাক উলটে নিহত ২

2

কুষ্টিয়ার দৌলতপুরে বর্ষায় পানিবন্দি স্কুল: শ্রেণিকক্ষে পানি, ব্যাহত শিক্ষা কার্যক্রম

3

শাহজালাল বিমানবন্দর ঘিরে ভাড়াটে ডাকাত চক্র

4

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান

5

কৃষকদের দিল্লি অভিযান ও ককরোচ পার্টির তীব্র আন্দোলনের মুখে নরেন্দ্র মোদি সরকার

6

শিবিরের সাথী-সদস্য হলেই জান্নাতের টিকিট পাওয়া যায় না: নুরুল ইসলাম সাদ্দাম

7

সাইপ্রাস বনাম আর্মেনিয়া নেশনস লিগ: আজ রাতে কে জিতবে?

8

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের গ্রাফিতি সংরক্ষণে পুনর্লিখন শুরু

9

সরকারি কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের হেলথ কার্ড সংগ্রহে নতুন নির্দেশনা

10

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৭ হাজার টাকা