|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, অভিবাসন ও নিরাপত্তা নিয়ে আলোচনা

লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক। ছবি: সংগৃহীত

লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক কল্যাণ, নিরাপত্তা এবং স্বেচ্ছা প্রত্যাবাসনসহ দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। স্থানীয় সময় গত মঙ্গলবার (২৮ জুলাই) লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল এমাদ মোস্তফা আল-তরাবলুসির সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দুই দেশের গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশি কর্মীদের সততা, দক্ষতা ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি অনিয়মিত অভিবাসন প্রতিরোধ এবং স্বেচ্ছা প্রত্যাবাসনের মাধ্যমে বিদেশি নাগরিকদের নিয়মতান্ত্রিক অবস্থান নিশ্চিত করার ওপর জোর দেন এবং ভবিষ্যতে বৈধ প্রক্রিয়ায় আরও অধিক সংখ্যক কর্মী লিবিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন। জবাবে রাষ্ট্রদূত লিবিয়ার সেবা ও নির্মাণ খাতে বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরে লিবিয়া সরকারের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি বর্তমানে স্বেচ্ছা প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের দ্রুত নিজ দেশে ফেরাতে মন্ত্রীর বিশেষ সহযোগিতা কামনা করেন।

উভয় পক্ষের আলোচনায় অনিয়মিত অভিবাসন প্রতিরোধে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়টিও গুরুত্ব পায়। রাষ্ট্রদূত লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আরও ঘনিষ্ঠ সমন্বয়, দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সফর আয়োজনের ওপর জোর দেন। এ ছাড়া লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের কল্যাণ এবং অপহরণ ও জিম্মি অবস্থার শিকার প্রবাসীদের দ্রুত উদ্ধার কার্যক্রমে লিবিয়ার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। বৈঠকে উভয় দেশই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও জোরদার করতে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখতে একমত পোষণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন নিয়ে উচ্চ পর্যায়ের স

1

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক

2

নতুন ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ ৬ জন গ

3

মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর স

4

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৬, মামলা ৫৭

5

মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা: যা বললেন কোচ স্কালোনি

6

রাজধানীতে আজ যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে

7

৩ দেশে ইরানের পাল্টা হামলা: ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি, উ

8

স্বামীর দাফনের ৬ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রী: নারায়ণগঞ্জের ম

9

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রে ৫০ পদে চাকরির সুযোগ: বেতন ৪১ হাজার

10

স্পেনে দ্বিতীয় ক্লাবের মালিক হচ্ছেন মেসি

11

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করলেন জামায়াত আমির ডা

12

ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেন আর্জেন্টিনার রক্ষণভাগের ভরসা ক

13

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দ

14

গুয়াহাটির টিস ক্যাম্পাসে মহিলা হস্টেলের স্নানঘরে গোপন ক্যাম

15

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদ

16

বান্দরবানে বন্যা ও পাহাড়ধসে বিপর্যস্ত জনজীবন: ৪ দিন ধরে যোগা

17

১২ দলের ওয়ানডে বিশ্বকাপ ২০২৭: বাছাইপর্বের চ্যাম্পিয়নদের সরাস

18

জ্বালানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রত

19

৮ মাস মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, ট্রাম্প বললেন ‘দীর্ঘ সময় ন

20