|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকার আদালতে বিচারকের স্বাক্ষর জাল করে ভুয়া ‘কোর্ট ম্যারেজ’ ও নথি তৈরির চক্র সক্রিয়

ঢাকার আদালতপাড়ায় বিচারকের স্বাক্ষর ও আদালতের সিল জাল করে ভুয়া ‘কোর্ট ম্যারেজ’ বা আদালত-সংশ্লিষ্ট নথি তৈরির চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযোগ উঠেছে, আদালতকেন্দ্রিক একটি সংঘবদ্ধ চক্র অর্থের বিনিময়ে বিচারকের জাল স্বাক্ষর ও সিল ব্যবহার করে নোটারি হলফনামাসহ বিভিন্ন আদালতের নথি তৈরি করছে। এসব ভুয়া নথি ব্যবহার করে প্রতারণা, হয়রানি এবং বিচারপ্রক্রিয়া বিভ্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে।

আদালতের নথি ও সংশ্লিষ্ট সূত্র বলছে, সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলামের সিল ও স্বাক্ষর জাল করার একটি ঘটনা ধরা পড়ে। বরগুনার বামনা উপজেলার একটি সিআর মামলায় দাখিল করা একটি নোটারি হলফনামাকে ঘিরে মূলত এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। ওই হলফনামায় সংশ্লিষ্ট আদালতের বিচারকের কাউন্টার সই ও সরকারি সিল ব্যবহার করা হয়েছিল, যা পরবর্তীতে সন্দেহজনক মনে হওয়ায় ঢাকা মহানগর মুখ্য বিচারিক হাকিম (সিএমএম) আদালতের নেজারত শাখায় সংরক্ষিত হলফনামা রেজিস্টার যাচাই করা হয়।

যাচাই-বাছাইয়ে দেখা যায়, হলফনামায় ব্যবহৃত স্মারক নম্বরটি আসলে অন্য একজনের নামে নিবন্ধিত ছিল। পরবর্তীতে বিস্তারিত তদন্তে নিশ্চিত হওয়া যায় যে, বিচারকের সিল ও স্বাক্ষর সম্পূর্ণ জাল করে ওই ভুয়া নথি তৈরি করা হয়েছে। এ ঘটনার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, আদালত প্রাঙ্গণের কিছু ফটোকপির দোকান, দালাল চক্র, অসাধু আইনজীবী এবং কিছু অসৎ কর্মচারীর যোগসাজশে একটি চক্র দীর্ঘদিন ধরে আদালতের আদলে ভুয়া নথি তৈরি করে আসছে। শুধু কোর্ট ম্যারেজ বা হলফনামা নয়, গ্রেফতারি পরোয়ানা, সমন, কাবিননামা, এমনকি মামলার সার্টিফায়েড কপিতেও বিচারকের জাল স্বাক্ষর ও সিল ব্যবহারের গুরুতর অভিযোগ রয়েছে।

আইন সংশ্লিষ্টরা মনে করছেন, বিচারকের স্বাক্ষর ও আদালতের সিল জাল করার মতো এমন ঘটনা পুরো বিচারব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের অপরাধে জড়িত চক্রটিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে সাধারণ মানুষের বিচারব্যবস্থার প্রতি আস্থা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ইরানকে দায়ী করল মিসর, নিন্দা জান

1

ইয়েমেনে বিমান হামলা সৌদি আরব ও হুথি উত্তেজনার প্রেক্ষাপটে

2

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজ

3

ভিএআরের ভুলে আর্জেন্টিনার সুবিধা পাওয়া প্রসঙ্গে ফিফার সাফাই

4

দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৪

5

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্

6

পাকিস্তানের ক্রিকেটকে বাঁচাতে কিছুই করার নেই আকরামের

7

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিজেপির আন্দোলন অব্যা

8

২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফিফার রেকর্ড প্রাইজমানি থেকে সুবিধা পাব

9

জামায়াত নেতার ভিডিও নিয়ে আব্দুল কাদেরের স্ট্যাটাস

10

ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী ত

11

পুলিশ অপরাধীদের ধরতে পারেনি, ৬ মাসে এমন একটি ঘটনাও নেই: স্বর

12

চাঁদাবাজির ভিডিও ভাইরাল: বরিশালে দুই যুবদল নেতাকে শোকজ

13

ইরানের সঙ্গে কোনো পরমাণু চুক্তি ‘না-ও হতে পারে’: যুক্তরাষ্ট্

14

বদলে যাওয়া পশ্চিম এশিয়া এবং ইরানের কৌশলগত অবস্থান

15

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

16

পাওয়ার হিটিংয়ে দক্ষ হতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে পাকিস্তানি ক্

17

রাজধানীর বাজারে নিত্যপণ্যের চড়া দামে চরম অস্বস্তিতে ক্রেতার

18

সব ছাড় পেরিয়ে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছা

19

আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়: কেন হাজারো মানুষের হাতে লা

20