|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাঁধনের ওপর হামলা চরম অমার্জনীয় ও ন্যক্কারজনক: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

ইতালির ভেনিসে জনপ্রিয় অভিনেত্রী ও ‘জুলাই যোদ্ধা’ আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে আক্রমণ, পানি ও কোল্ড ড্রিংকস ছুড়ে মারা এবং মৌখিকভাবে হেনস্তা করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সংসদ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। এ সময় ঘটনাটিকে অত্যন্ত অমার্জনীয় ও ন্যক্কারজনক উল্লেখ করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, এটি অপরাধের নির্মমতার চরম বহিঃপ্রকাশ এবং এই সংসদ ও জাতি এর সঠিক জবাব জানতে চায়।

সংসদে বিষয়টি তুলে ধরে এমপি জহরত আদিব চৌধুরী জানান, অভিনেত্রী বাঁধন তার পরিবার ও ছোট সন্তানকে নিয়ে ভেনিসের একটি পার্কে হাঁটছিলেন, সে সময়ই তাকে লক্ষ্য করে এই কাপুরুষোচিত হামলা চালানো হয়। একমাত্র কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, বাঁধন একজন ‘জুলাই যোদ্ধা’ এবং গত ২৪ জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তিনি সরাসরি দেশের সাধারণ মানুষের পক্ষে অবস্থান নিয়েছিলেন। হামলাকারীরা শুধু হেনস্তাই করেই ক্ষান্ত হয়নি, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ঔদ্ধত্য প্রকাশ করে বুঝিয়ে দিয়েছে যে তারা দেশের বাইরেও আইনশৃঙ্খলা ভঙ্গ করতে পারে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীরা চিহ্নিত হলেও সরকারের পক্ষ থেকে বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে সুনির্দিষ্ট জবাব দাবি করেন তিনি।

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং অপরাধের নির্মমতার চরম বহিঃপ্রকাশ। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী উপস্থিত না থাকায় ডেপুটি স্পিকার জানান, তারা সংসদে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই এ বিষয়ে সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ সম্পর্কে দেশবাসীকে অবহিত করা হবে। অপরাধীদের বিরুদ্ধে ইতালি সরকার ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার সর্বাত্মক উদ্যোগ নেবে বলে সংসদ আশা প্রকাশ করে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরের বদলে অক্টোবরে আসছে ওয়ানপ্লাস ১৬, ফাঁস হলো নতুন

1

জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬: স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন

2

কেরুর মদের দাম বাড়ছে

3

সুন্দরবনে কোস্টগার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা

4

কোভিড গবেষণায় ফাউচিকে দায়ী করলেন তুলসি গ্যাবার্ড

5

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা: স

6

ত্রাণ তহবিলের আড়ালে পণ্য পাচার, আটক ৩

7

সামরিক ও রাজনৈতিক—উভয় দিক থেকেই যুদ্ধে জিতেছে ইরান: গালিবাফ

8

মানের সঙ্গে আপস না করে মাছ উৎপাদন বাড়ানোর তাগিদ কৃষিমন্ত্রীর

9

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুটি মনোনয়ননপত্র সংগ্রহ, ভোট ২০

10

অপহরণ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান

11

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের জয়জয়কার

12

জেন জি’র পর এবার জেন আলফার স্কুল ও নাগরিক সুবিধার দাবিতে উত্

13

বিমান ভাড়া আরও ২৫ হাজার টাকা কমানো হয়েছে: হজ ও ওমরাহ মেলায়

14

সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাং

15

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার

16

গুগল জেমিনির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বলিউড বাদশাহ শ

17

Canada VS Bosnia আজ লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

18

শেষশয্যায় খামেনি: জন্মস্থান মাশহাদে পৌঁছাল মরদেহ

19

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

20