|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেন জি’র পর এবার জেন আলফার স্কুল ও নাগরিক সুবিধার দাবিতে উত্তাল ভারত

জেন জি’র পর এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত

ভারতের নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে তরুণ প্রজন্মের ‘জেন জি’ আন্দোলনের রেশ কাটতে না কাটতেই এবার দেশের রাজপথে সোচ্চার হয়ে উঠেছে আরও কম বয়সী প্রজন্ম ‘জেন আলফা’। উন্নত স্কুল ভবন, নিরাপদ সড়ক, সুপেয় পানি, পর্যাপ্ত শিক্ষক, মানসম্মত খাবার এবং মৌলিক নাগরিক সুবিধার দাবিতে ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে স্কুলশিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, পদযাত্রা ও অবস্থান কর্মসূচি। এই ধারাবাহিক ছাত্র আন্দোলনের মুখে স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগ চরম বিপাকে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে অনুপ্রাণিত হয়ে স্কুলশিক্ষার্থীরা এখন নিজেদের অধিকার ও স্থানীয় সমস্যাগুলোর বিরুদ্ধে অভিনব পন্থায় প্রতিবাদ জানাচ্ছে। কোথাও তারা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিচ্ছে, কোথাও স্কুলের ফটকে তালা ঝুলিয়ে দিচ্ছে, আবার কোথাও প্লাস্টিকের বোতলকে মাইক্রোফোন বানিয়ে নিজেরাই ভিডিও প্রতিবেদন তৈরি করে সামাজিক মাধ্যমে প্রচার করছে। সম্প্রতি ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপের ‘স্কুল ঠিক করো’ নামক প্রচারণা গ্রামাঞ্চলের সরকারি স্কুলের করুণ চিত্র আরও জোরালোভাবে সামনে নিয়ে এসেছে।

প্রতিবাদের এই ঢেউ ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। উত্তর প্রদেশের হামিরপুরে গত ১১ আগস্ট ভাঙাচোরা পাকা রাস্তার দাবিতে জাতীয় পতাকা হাতে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের দিকে দীর্ঘ পদযাত্রা করেছে স্কুলশিক্ষার্থীরা। ফতেহপুরের কিশানপুরে প্রায় দেড় হাজার শিক্ষার্থী সুপেয় পানি ও শ্রেণিকক্ষে সচল পাখা এবং অবকাঠামো সংস্কারের দাবিতে চার ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে। এছাড়া রাজস্থানের বারমের, বিহারের গয়া, মধ্যপ্রদেশের সিরোঞ্জ, মহারাষ্ট্রের ধরাশিব ও নাগপুর এবং উত্তরাখণ্ডের দেরাদুনে দৃষ্টিপ্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীরাও শিক্ষক সংকট, মানসম্মত খাবার এবং আধুনিক সুযোগ-সুবিধার দাবিতে রাজপথে নেমে এসেছে। বিশ্লেষকদের মতে, নতুন প্রজন্মের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন ভারতের শিক্ষা ও গ্রামীণ অবকাঠামোর বাস্তব চিত্রকে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাদাগিরির নতুন অধ্যায়: সৌরভের আসনে এবার সঞ্চালক দেব

1

লন্ডনে শুটিংয়ের ফাঁকে ভক্তের ক্যামেরায় ধরা পড়লেন শাহরুখ খান,

2

অস্ট্রেলিয়া সিরিজে শেষ মুহূর্তে স্কোয়াডে ডাক পেলেন লিটন দাস

3

‘দম’ সিনেমার আসল নায়ক নূর ইসলামের রুদ্ধশ্বাস অভিজ্ঞতা: ‘দোয়া

4

হুথিদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালানোর দাবি ইয়েমেন সে

5

জানুয়ারির প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গি

6

উচ্চকক্ষ কি বাংলাদেশের নতুন রাজনৈতিক বোঝা হতে যাচ্ছে?

7

রাজা সেনের প্রয়াণ: বেঁচে থাকার প্রবল ইচ্ছে ছিল, স্মৃতিচারণায়

8

ইরানের পরমাণু স্থাপনা পুনর্নির্মাণ: সমঝোতা লঙ্ঘনের চাঞ্চল্যক

9

শাড়ি আত্মসাতের মামলায় জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

10

মোজতবা খামেনি কি জীবিত? ইরানের নেতৃত্ব নিয়ে ট্রাম্পের বিস্ফো

11

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ

12

অ্যালার্মের কর্কশ শব্দে ঘুম ভাঙলে শরীরের যেসব ক্ষতি হয়

13

মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি

14

জর্ডানের বিপক্ষে মেসিদের ম্যাচে বিতর্কিত রেফারি

15

দেশের সব প্রধান নদীর পানি বিপৎসীমার নিচে, চার বিভাগে বৃষ্টির

16

আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ

17

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নে ই

18

স্পেনের জয়ে ইংল্যান্ডের উল্লাস, প্রবাসীদের কণ্ঠেও ‘ভামোস এস

19

দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৩৯

20