|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

জনপ্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার এগিয়ে নিতে সবার সঙ্গে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের নবযাত্রা ও রাষ্ট্রকাঠামোর বিবর্তনমূলক প্রক্রিয়ায় যেসব গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সংবিধান সংশোধনের মাধ্যমে সেগুলো ধারণ করা হবে। এর জন্য সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সংশোধনী প্রস্তাব তৈরি করা হবে। বিরোধী দলের পক্ষ থেকে এখনো ৫ সদস্যের নাম পাওয়া না গেলেও নাম জমা দিলে তাদের স্বাগত জানানো হবে এবং সংসদের ভেতরে-বাইরে থাকা সব পক্ষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং জনগণের আকাঙ্ক্ষার আলোকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে যেসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছে, সেগুলোকে সংবিধান সংশোধনের প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া ভিন্নমত বা নোট অব ডিসেন্ট এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কমিটির প্রথম সভায় জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুনোখুনি পছন্দ নয়, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ডোনাল্ড ট্র

1

বিশ্বকাপের নকআউটে ফ্রান্সের বড় ধাক্কা: প্যারাগুয়ের বিপক্ষে ম

2

বিশ্বকাপের নকআউটে সুখবর: চোট কাটিয়ে পুরোপুরি ফিট স্পেনের লাম

3

ইসরায়েলে যুক্তরাষ্ট্রের জরুরি অস্ত্র সরবরাহ: আজ রাতে ইরানে ‘

4

অন্যায়ের প্রতিবাদে নবীজির (সা.) শেখানো শিষ্টাচার ও ইসলামের

5

কাল স্থলবন্দর দিয়ে ঢাকায় আসছেন নতুন ভারতীয় হাইকমিশনার

6

হবিগঞ্জ মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, আহত ১৫

7

ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূ

8

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম: জেনে নিন আজকের দর

9

কাতার বনাম সুইজারল্যান্ড লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

10

ইয়ামালকে থামাতে রুমে তালাবদ্ধ করার পরিকল্পনা স্কালোনির!

11

৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবসের ছুটি: কাদের জন্য থাকছে না এই ছু

12

এমবাপ্পের জোড়া গোল ও ওলিসের জাদুতে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয়

13

নতুন এশিয়ান পপ ক্যাটাগরি চালুর প্রতিবাদে গ্র্যামি বয়কট করল

14

হাম উপসর্গে মৃত্যু ১ হাজার ছাড়িয়ে

15

১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ২০২৬ | স্থানীয় সরকার বিভাগ আপডে

16

ড. ইউনূসকে বাদ দিয়ে অন্য কাউকে প্রধান উপদেষ্টা করার চেষ্টা

17

এপ্রিলের আগেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রক্রিয়া শেষের নির্দে

18

ছাত্রদল নেতা আল আমিন হোসেন শান্তর বিরুদ্ধে অভিযোগ ২০২৬ | উত্

19

আজকের মুদ্রার রেট: ১৪ জুলাই ২০২৬

20