|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাঝআকাশে জানালার কাচ ভেঙে বাইরে ঝুলে পড়া স্বামীকে বাঁচালেন স্ত্রী

মাঝআকাশে এক শ্বাসরুদ্ধকর ঘটনায় বিমানের জানালা ভেঙে বাইরে ছিটকে পড়া স্বামীকে দুই মিনিট পা ধরে রেখে মৃত্যুর হাত থেকে বাঁচালেন এক সাহসী স্ত্রী। গ্রিস থেকে জার্মানিগামী রায়ানএয়ারের একটি ফ্লাইটে গত শুক্রবার এই ভয়াবহ ও অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছেন অন্য যাত্রীরা। জানা গেছে, বিমানটি ৯ হাজার ফুট নিচে নেমে আসার পর কেবিনের চাপের পরিবর্তনে জানালার অ্যাক্রিলিক অংশ ভেঙে যায়, যার ফলে ৬১ বছর বয়সী লিউবিশা কারোভিচের শরীরের অর্ধেক অংশ বিমানের বাইরে ঝুলে পড়ে।

স্বামীর এমন বিপদের মুহূর্তে পাশে থাকা স্ত্রী সভেতলানা গ্রকোভিচ মুহূর্তের মধ্যে তার দুই পা শক্ত করে ধরে ফেলেন। তিনি জানান, সেই ভয়াবহ সময়ে তার মনে কেবল একটি কথাই কাজ করছিল—যদি মরতে হয়, তবে একসঙ্গেই মরবেন। টানা দুই মিনিট অসীম সাহসে স্বামীর পা ধরে রাখার পর অন্য দুই সহযাত্রীর সহায়তায় তিনি অচেতন হয়ে পড়া স্বামীকে বিমানের ভেতরে টেনে আনতে সক্ষম হন। সিটবেল্ট বাঁধা থাকায় কারোভিচ সম্পূর্ণ বাইরে ছিটকে পড়েননি, তবে গুরুতরভাবে দগ্ধ ও আহত হয়েছেন তিনি।

ঘটনার পর বিমানটি নিরাপদে থেসালোনিকি বিমানবন্দরে ফিরে আসে। রায়ানএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে জানালার অংশ খুলে গিয়েছিল এবং বিকল্প ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানো হয়েছে। বর্তমান গ্রিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা কারোভিচ এখনো সেই ঘটনার কিছুই মনে করতে পারছেন না। তবে এই ঘটনায় সাহসের অনন্য নজির স্থাপন করা সভেতলানা উদ্ধারকাজে সহায়তা করা সহযাত্রীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গ্রিসের হেলেনিক এয়ার অ্যান্ড রেল সেফটি ইনভেস্টিগেশন অথরিটি বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে আলোচনায় বারবার ব্যর্থতার দুটি প্রধান কারণ জানা

1

অর্থমন্ত্রীর বাজেট ব্রিফকেসের ইতিহাস ও রহস্য

2

২৯ ফেব্রুয়ারির তোরেস, ১৯ জুলাইয়ের নায়ক: স্পেনের বিশ্বকাপ

3

দুই দশকের সংসদীয় যাত্রার ইতি: বিদায় নিচ্ছেন নর্থ ওয়েলসের

4

চোট কাটিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ফিরছেন পারেদেস

5

আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে গিয়ে লাইনে বৃদ্ধের মৃত্যু: শোকা

6

প্যারিসের গ্র্যান্ড মসজিদ: শতবর্ষ পেরিয়ে ফ্রান্সের ইতিহাসে ম

7

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২

8

১৯৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল কাউন্টি একাদশ | PAK

9

রোডম্যাপ প্রকাশের পরও ডিসিইউর অ্যাকাডেমিক মাইগ্রেশনে দৃশ্যমা

10

সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া: ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে মুখ

11

লাহোর কালান্দার্স নিরাপত্তা লঙ্ঘন ২০২৬ | শাহীন আফ্রিদি জরিমা

12

Croatia vs Ghana: FIFA World Cup 2026 Match Preview

13

কালচারাল লীগের রোগ বহু আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর:

14

বগুড়ায় মহাসড়কে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারালেন তিনজন

15

ভারী বৃষ্টি ও বন্যায় আসামে ৮৫ এবং কেরালায় ১৫ জনের মৃত্যু

16

ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় দেশের শীর্ষ আলেমদের সঙ্গে প্রধানম

17

দীর্ঘস্থায়ী খরার করাল গ্রাসে উগান্ডায় অনাহারে ১৬ জনের মৃত্

18

পাকিস্তানের বেলুচিস্তানে আশঙ্কাজনকভাবে বাড়ছে ক্যানসার, আক্রা

19

আ.লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না : সারজিস আলম

20