দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাকিবকে টপকে ফেসবুকে দেশের সবচেয়ে বেশি অনুসারীর অধিকারী এখন পরীমনি

০ শেয়ার
সাকিবকে টপকে ফেসবুকে দেশের সবচেয়ে বেশি অনুসারীর অধিকারী এখন পরীমনি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশের সব তারকাকে ছাড়িয়ে শীর্ষে পৌঁছে গেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘদিনের শীর্ষ তারকা সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন তিনি।

সংক্ষেপে মূল তথ্য
  • ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমনি অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা সমীকরণ ও ঘটনার কারণে প্রায় নিয়মিতই খবরের শিরোনামে থাকেন।
  • তবে এবার কোনো বিতর্ক বা ব্যক্তিগত ইস্যু নয়, বরং অনন্য এক রেকর্ড গড়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এই অভিনেত্রী।
  • ফেসবুকে অনুসারীর সংখ্যায় দেশের সব তারকাকে পেছনে ফেলে তিনি এখন শীর্ষে অবস্থান করছেন।

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমনি অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা সমীকরণ ও ঘটনার কারণে প্রায় নিয়মিতই খবরের শিরোনামে থাকেন। তবে এবার কোনো বিতর্ক বা ব্যক্তিগত ইস্যু নয়, বরং অনন্য এক রেকর্ড গড়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এই অভিনেত্রী। ফেসবুকে অনুসারীর সংখ্যায় দেশের সব তারকাকে পেছনে ফেলে তিনি এখন শীর্ষে অবস্থান করছেন। এর মধ্য দিয়ে দীর্ঘ সময় ধরে এই তালিকার এক নম্বরে থাকা জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে দ্বিতীয় স্থানে ঠেলে দিলেন তিনি।

গত বছর পর্যন্তও ফেসবুকে এই দুই তারকার অনুসারীর সংখ্যা প্রায় কাছাকাছি অবস্থানে ছিল। মাঝখানে সাকিব কিছুটা এগিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে পরীমনির পেজে অনুসারী বাড়ার গতি ছিল বেশ দ্রুত, যার ফলে তিনি সহজেই শীর্ষস্থান দখল করে নেন। সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার অফিশিয়াল ফেসবুক পেজ পর্যালোচনা করে দেখা গেছে, পরীমনির বর্তমান ফেসবুক ফলোয়ার বা অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের ঘর ছাড়িয়ে গেছে। অন্যদিকে, সাকিব আল হাসানের ফেসবুক পেজের অনুসারী রয়েছে ১ কোটি ৬০ লাখের কিছু বেশি। বর্তমানে এই দুই তারকার জনপ্রিয়তার ব্যবধান দাঁড়িয়েছে প্রায় ১০ লাখে।

তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ধরন এবং প্রফাইল পরিচালনার ধরনেও রয়েছে বেশ বড় ধরনের পার্থক্য। সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মাত্র ছয়টি বিশেষ ব্যক্তি ও পেজকে ফলো বা অনুসরণ করা হয়। এই ক্ষুদ্র তালিকার মধ্যে রয়েছেন বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসি, জাতীয় ক্রিকেট দলের সতীর্থ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও পেসার রুবেল হোসেন। এ ছাড়া নিজের দাতব্য সংস্থা 'সাকিব আল হাসান ফাউন্ডেশন' এবং বিপিএলের দল 'ফরচুন বরিশাল'-এর অফিশিয়াল পেজটিও তার ফলোয়িং লিস্টে রয়েছে।

অন্যদিকে, পরীমনির ফেসবুক পেজ বেশ সক্রিয় ও প্রাণবন্ত। তার পেজ থেকে ১৬১ জন দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের পেজ অনুসরণ করা হয়। তার এই অনুসরণের দীর্ঘ তালিকায় লিওনেল মেসি ছাড়াও ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, নন্দিত নায়িকা শাবনূর এবং বলিউডের জনপ্রিয় তারকা হৃতিক রোশন, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল ও শ্রদ্ধা কাপুরের মতো তারকারা রয়েছেন। শুধু তাই নয়, হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যান এবং বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফটসহ দেশি-বিদেশি বিনোদন ও ক্রীড়াঙ্গনের বহু নামী ব্যক্তিত্বের কার্যক্রম তিনি নিয়মিত অনুসরণ করেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

‘শিখরই আমার জীবনের শেষ ঠিকানা’, বললেন জাহ্নবী কাপুর

2

জমি বিক্রির ৫ লাখ টাকার লোভেই ইসমাইলকে খুন

3

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযান ২০২৬ | ৭ জন উদ্ধার

4

ইউরোপে দারুণ প্রত্যাবর্তন: টেসলার বিক্রিতে ২৫ শতাংশ প্রবৃদ্ধি

5

পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি সরানো নিয়ে আশ্বস্ত করলেন সেতুমন্ত্রী

6

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

7

ফ্ল্যাট জালিয়াতির মামলা: বিদিশার আপিল গ্রহণ, জামিন নামঞ্জুর

8

কিউবা এরই মধ্যে পতনের মুখে ও একটি ব্যর্থ রাষ্ট্র: মার্কো রুবিও

9

ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশাতিক

10

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ভিপি-জিএসসহ অর্ধশতাধিক আহত