|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের শাহজাদপুর ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ

আদালতের সুনির্দিষ্ট নির্দেশ বাস্তবায়ন না করা এবং বিচারক সম্পর্কে আপত্তিকর ও অবজ্ঞাসূচক বক্তব্য দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালতের বিচারক শানু আকন্দ এই কঠোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৪ মে শাহজাদপুর চৌকি আদালতে বিচারাধীন একটি মামলায় (অপর প্রকার-১৮৪/২০১৩) বিবাদী হিসেবে ইউএনও সাবরিনা শারমিনকে বাদীর ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন সীমানা প্রাচীরের কাজ বন্ধ না করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এর ব্যত্যয় ঘটিয়ে গত ২১ জুন আদালতের আদেশ অমান্য করে সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়ে কাজটি বন্ধ করতে বলেন ওই ইউএনও। এই নির্দেশের পরেই বাদীপক্ষ তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন।

মামলার নোটিশ পাওয়ার পর ইউএনও সাবরিনা শারমিন আদালতের বিচারক ও আদেশ সম্পর্কে নানা বানোয়াট তথ্য দিয়ে আপত্তিকর, আক্রোশমূলক ও অবজ্ঞাসূচক লিখিত আপত্তি দাখিল করেন। আদালতকে অপমানিত করার উদ্দেশ্যে তিনি বিচারককে মামলার বাদীপক্ষ হিসেবে আখ্যায়িত করেন। এমনকি আদালতের নিষেধাজ্ঞার আদেশকে উদ্দেশ্যপ্রণোদিত ও যোগসাজশী বলে কটাক্ষ করে বিচারক নজিরবিহীন অবিচার করছেন মর্মেও আপত্তিজনক বক্তব্য দেন। পরবর্তীতে আদালত ও বিচারক সম্পর্কে এমন মন্তব্যের কারণ দর্শাতে এবং সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি আদালতে উপস্থিত হননি।

আদালতের রায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল কর্মচারী হয়েও ইউএনও সাবরিনা শারমিন পেশাগত নৈতিকতা, সদাচার ও দায়িত্ববোধের বাইরে গিয়ে বিচারক ও আদালতের আইনানুগ আদেশের প্রতি চরম অশ্রদ্ধাশীল ও বিরূপ মনোভাব পোষণ করেছেন। সমাজে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে এবং আদালতের প্রতি সম্মান বজায় রাখার দৃষ্টান্ত স্থাপন করতেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের নিকট তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের এই নির্দেশ পাঠানো হয়েছে।

স্থানীয় ও মামলা সূত্রে আরও জানা যায়, শাহজাদপুর চৌকি আদালতের নিরাপত্তার স্বার্থে সীমানা প্রাচীর নির্মাণের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছিল। কিন্তু জুনের শুরুতে ইউএনও ক্ষমতার অপব্যবহার করে আদালতের নির্দেশ অমান্য করে তা বন্ধ রাখেন। শুধু তাই নয়, নিজের কর্তৃপক্ষকে না জানিয়ে অবৈধ প্রভাব বিস্তারের উদ্দেশ্যে তিনি স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের কাছে এ বিষয়ে মিথ্যা ও মনগড়া অভিযোগ করেন। যার প্রেক্ষিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আইন ও বিচার বিভাগের সচিব বরাবর একটি মৌখিক অভিযোগ করেছিলেন বলেও জানা গেছে।

এদিকে এ বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন গণমাধ্যমকে জানান যে, মামলার আদেশের কোনো কপি এখনো তার হাতে এসে পৌঁছায়নি, তাই এ বিষয়ে তিনি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি হামলায় কীভাবে ক্ষতিগ্রস্ত হয় মার্কিন রণতরী আব্রাহাম

1

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্প

2

সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেফতার

3

বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ২৬টি টুথপেস্টে মিলল ক্ষতিকর মা

4

আবারও ভারতের শীর্ষ ধনী তারকা শাহরুখ খান

5

নবম পে-স্কেলে ইনক্রিমেন্টের নতুন নিয়ম: গ্রেডভেদে বেতন বৃদ্ধি

6

খুব শীঘ্রই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

7

হাতিয়ার বিস্ময়: মাত্র ৮ মাস ১০ দিনে কুরআনের হাফেজ শিশু আব্

8

যৌতুক না পেয়ে স্ত্রীকে গরম পানিতে পুড়িয়ে হত্যা: ২০ বছর পর

9

জুন মাসে সড়ক, রেল ও নৌপথে ৫৯০ দুর্ঘটনা: ঝরে গেল ৫১৩ প্রাণ

10

রাজশাহীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা ওমর ফারুক

11

রাজধানীতে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে দেয়াল ধসে নিহত ১,

12

আন্তর্জাতিক পরিবেশক সনি পিকচার্স, প্রকাশ পেল রামায়ণ সিনেমার

13

ফ্রান্সকে ভয় পায় না স্পেন, বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন লামিন

14

ইতিহাসের আজকের এই দিন: ১৮ জুলাইয়ের গুরুত্বপূর্ণ ঘটনাবলি ও জন

15

বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় রোহিঙ্গারা:

16

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

17

ঢাকা-রিয়াদ রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট শুরু করল সৌদি আরবের ন

18

পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলার আন্তর্জাতিক বিচার চাইলেন

19

গুগল ম্যাপসে আপনার বর্তমান অবস্থান নিখুঁত কি না বুঝবেন যেভাব

20