|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো. সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে আগামী চার বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৪(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. সোহেল রানাকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে এর আগে তাঁর অবসরের বয়সসীমা পূর্ণ হলে তিনি সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, ট্রেজারার হিসেবে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের ২০২০ সালের ২৭ ডিসেম্বরের প্রজ্ঞাপনের বিধান অনুযায়ী বর্তমান পদের সমপরিমাণ সম্মানী পাবেন এবং বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন। দায়িত্ব পালনকালে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ভাইস-চ্যান্সেলরের অর্পিত ক্ষমতাও প্রয়োগ করবেন। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর চাইলে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ও পারফরম্যান্সের প্রশংসায় ফিফা স

1

ভারতে মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা

2

খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত: অভাবনীয় জনসমাগমের শঙ্কায় ন

3

বুন্দেসলিগায় ইতিহাস গড়লেন ম্যানুয়েল নয়্যার

4

১৬টি নথি জমা দিয়েও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ আসামের বাসিন্দা:

5

Côte d'Ivoire vs Norway: FIFA World Cup 2026 Round of 32 Pre

6

তামিলনাড়ুর বিধায়কদের জন্য বিশেষ গাড়ি ও ভাতার ঘোষণা, রাজনৈ

7

পাকিস্তানে বাড়ির ছাদ ধসে শিশুসহ আটজনের মর্মান্তিক মৃত্যু

8

ঘরের মাঠে শেষবার খেলতে নামছেন রোনালদো?

9

ইকুয়েডরকে হারিয়ে মেক্সিকোর ঐতিহাসিক জয়: কোয়ার্টার ফাইনালে চ

10

ভলিবলে উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ

11

লেস্টার সিটি বনাম প্লাইমাউথ আর্গাইল ম্যাচ লাইভ সম্প্রচার ও ত

12

সাড়ে পাঁচ মাসে দেশে হামে মৃত্যু ৯৮৬, আক্রান্ত ছাড়াল ১ লাখ ৮

13

যশের ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমা রিভিউ

14

শাহজালালে অভিযান: পৌনে দুই কোটি টাকার ক্রিম-সিগারেট-মদ জব্দ

15

রেকর্ড দামে মরক্কোর টিনেজার আইয়ুব বুয়াদ্দিকে দলে নিল ম্যান

16

টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধু

17

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: মাত্র ১৮ দিনে বিচার শেষ, স্বামী

18

ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার

19

শফিক উর রহমানের হলিউড সিনেমা দ্য এম্পটি অ্যাড্রেস

20