|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

সালমান শাহর মৃত্যু: তিন দশকেও কাটেনি রহস্য, নতুন মোড়ে হত্যা মামলা

আজ থেকে ঠিক তিন দশক আগের এই দিনে ঢাকার ইস্কাটনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল ঢাকাই চলচ্চিত্রের চিরসবুজ চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মরদেহ। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড দীর্ঘ ৩০ বছর পেরিয়ে গেলেও সেই মৃত্যুর রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত ও পিবিআই—রাষ্ট্রীয় তিনটি পৃথক তদন্ত সংস্থায় এটিকে ‘আত্মহত্যা’ হিসেবে চিহ্নিত করা হলেও শুরু থেকেই এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে নায়কের পরিবার। পরিবারের একের পর এক নারাজি ও দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের নির্দেশে মামলাটি নতুন মোড় নেওয়ায় এখন জট খোলার নতুন আশা দেখছেন স্বজনরা।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গত বছরের ২০ অক্টোবর আদালতের আদেশে রমনা থানায় সালমানের সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করে নতুন করে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম। বর্তমানে মামলাটির তদন্তভার রয়েছে সিআইডির হাতে। এর আগে সিআইডির আবেদনে গত মে মাসে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিলেও বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তা বর্তমানে আদালতে নথিভুক্ত রয়েছে। এদিকে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অন্যতম আসামি খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয় এবং ২৭ আগস্ট তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তবে রিমান্ডের অনুমতি মিললেও তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মজিবুর রহমান। এছাড়া ৩০ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা না হওয়ায় আদালত আগামী ২৯ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন।

লন্ডন থেকে সালমান শাহর মা নীলা চৌধুরী আক্ষেপ প্রকাশ করে জানান, আসামিরা দেশে থাকা সত্ত্বেও এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকার পরও সবাইকে দ্রুত গ্রেপ্তার করে রিমান্ডে নিলে সব রহস্য বেরিয়ে আসবে বলে তারা আশা করছেন। মামলার বাদী আলমগীর কুমকুম মূল আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। অন্যদিকে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুর পর প্রথমে অপমৃত্যুর মামলা হলেও ১৯৯৭ সালে এটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন সালমানের বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরবর্তীতে বিভিন্ন সময়ে সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত এবং ২০২০ সালে পিবিআই তাদের প্রতিবেদনে সালমান শাহকে ‘আত্মহত্যায় প্ররোচিত’ বা পারিবারিক কলহের জেরে আত্মঘাতী হওয়ার কথা বললেও পরিবার তা বরাবরই প্রত্যাখ্যান করে। সবশেষ গত বছরের অক্টোবরে আদালতের নির্দেশে মামলাটি হত্যা মামলা হিসেবে পুনর্গ্রহণ করা হয়। সামীরা হক ও ডন ছাড়াও মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, ডেবিট, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ। দীর্ঘ তিন দশকের আইনি লড়াই শেষে নতুন এই তদন্তে সালমান শাহর মৃত্যুর আসল রহস্য উদঘাটিত হবে কি না, এখন সেটিরই অপেক্ষায় রয়েছে পুরো পরিবার ও ভক্তরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ওয়েস্ট বেঙ্গল’ পাল্টে রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার দাবি ত

1

ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্

2

সাংবাদিকদের ওপর চটেছেন নেইমার, ব্রাজিলের সংবাদমাধ্যম নিয়ে কর

3

বিশ্বকাপ ফাইনালের পর কাতারে আবারও মুখোমুখি হতে পারে স্পেন-আর

4

জোড়া গোলে ঘরের মাঠে স্মরণীয় অভিষেক লেভানডফস্কির

5

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক

6

গাজা ইস্যুতে কঠোর অবস্থান নিয়ে সমালোচনার মুখে অ্যান্ডি বার্ন

7

বঙ্গবন্ধু ট্রাস্টের ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: তদন্ত কর্মকর্তা ন

8

এইচএসসি পরীক্ষা নিয়ে ক্ষোভ: কুড়িগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যা

9

নবম পে-স্কেল: কম পেনশনধারীদের পেনশন শতভাগ পর্যন্ত বাড়ছে, ওআর

10

ইরান যুদ্ধের আপডেট: সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা

11

হাসিনার দেশত্যাগের অজানা অধ্যায়: ২ বছর পর উঠে এলো চাঞ্চল্যক

12

লোহিত সাগরে সৌদির যুদ্ধজাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার দা

13

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে মালয়েশিয়ার হাইকম

14

সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন মার্

15

নবম পে স্কেল ২০২৬: সরকারি চাকরিজীবীদের নতুন বেতন ও ভাতা কাঠা

16

রাশিয়ায় বিস্ফোরণে নিহত যুবকের মরদেহ দেশে পৌঁছেছে

17

অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নি

18

কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, মাথা ন্যাড়া

19

শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে মেটাকে ৫৬৭ মিলিয়ন

20