|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু ট্রাস্টের ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: তদন্ত কর্মকর্তা নিয়োগ দিল দুদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে অবৈধ প্রভাব খাটিয়ে ৪১টি বেসরকারি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) ফান্ড থেকে ২৭৬ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আনুষ্ঠানিক তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৯ সেপ্টেম্বর) দুদকের পক্ষ থেকে উপপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াদুদকে এই মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত ৩ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় মামলাটি রুজু করা হয়েছিল।

এই চাঞ্চল্যকর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারকে আসামি করা হয়েছে। এজাহার অনুযায়ী, সমাজসেবা অধিদপ্তর বা এনজিও বিষয়ক ব্যুরোর কোনো বৈধ অনুমোদন ছাড়াই এবং ট্রাস্টের গঠনতন্ত্রের অপব্যবহার করে আসামিরা পারস্পরিক যোগসাজশে বিভিন্ন ব্যাংক থেকে এই অর্থ অবৈধভাবে সংগ্রহ করেছিলেন। বিএবির সাবেক সভাপতি নজরুল ইসলাম মজুমদার নিয়মবহির্ভূতভাবে নির্বাহী কমিটির সভার এজেন্ডায় না থাকা সত্ত্বেও বিষয়টি উত্থাপন করে ব্যাংকগুলোকে ফান্ড দেওয়ার চিঠি দেওয়াসহ ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আসামিদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ান গেমসে বাড়তি সুবিধা চেয়েও পাচ্ছেন না ভারতীয় ক্রিকেটার

1

হার্দিক পান্ডিয়াকে ছাড়তে হলে কেকেআর থেকে রিঙ্কু ও হর্ষিতকে ন

2

তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা

3

শুভেন্দু বাবুকে থামান: সংসদে জি এম সিরাজ

4

অভিনেত্রী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্য: গ্রেপ্তার হলেন তামিল

5

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জ ও নাটোরের যেসব এলাকায়

6

কেপ ভার্দে ম্যাচের আগে কৌশল বদলালেন স্কালোনি: আর্জেন্টিনার এ

7

বিএনপিতে যোগ দিলেন কুমিল্লার তিতাসের আওয়ামী লীগ সমর্থিত ১১ ই

8

ভোলায় যুবককে আটকে মারধর ও মুক্তিপণ দাবি: দুই ছাত্রদল নেতা বহ

9

ট্রাম্পকে মেলোনির কড়া জবাব

10

ইনফান্তিনোর প্রতি আস্থা হারিয়ে সমর্থন প্রত্যাহারের পথে কনকাক

11

দেশে হাম ও এর উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে

12

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ভেস্তে যাওয়ার ৩ কারণ

13

শিশু রামিসা হত্যা: মৃত্যুদণ্ডের নথি উচ্চ আদালতে

14

মাদারীপুরে মাকে হত্যার পাঁচ দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে ১ বছরে

15

সৌদিতে বিদেশি কোম্পানির সম্পত্তি মালিকানা

16

ইরানের সঙ্গে কূটনীতির পথ এখনো খোলা, তবে শর্ত মানতে হবে: মার্

17

বিশ্বকাপের সেমিফাইনাল মহারণ: শিরোপার লড়াইয়ে আত্মবিশ্বাসী চার

18

ম্যান সিটি বনাম লিডস ম্যাচে ইফতার বিরতি নিয়ে বিতর্ক: গ্যালার

19

কুমিল্লায় বিএনপি নেতাকে প্রকাশ্যে লাথি মারলেন এমপি আবুল কালা

20