|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় ট্রাম্পসহ ১৩ বিদেশি নেতা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন তার ছেলে ও উত্তরসূরি মোজতবা খামেনি। এই ঘটনার প্রেক্ষিতে ইরানের রক্ষণশীল দৈনিক ‘হামশাহরি’ ১৩ জন বিদেশি নেতার একটি তালিকা প্রকাশ করেছে, যাদের প্রতিশোধের লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যুর পর থেকে মধ্যপ্রাচ্য সংকটে নতুন মাত্রা যুক্ত হয়েছে।

মোজতবা খামেনি শনিবার এক বার্তায় স্পষ্টভাবে জানিয়েছেন, প্রতিশোধ নেওয়া তাদের জাতির ইচ্ছা এবং এটি অবশ্যই বাস্তবায়িত হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, তালিকায় যাদের নাম রয়েছে তারা ‘শান্তিপূর্ণ মৃত্যুর আশা নিয়ে কবর পর্যন্ত যেতে পারবেন না।’ যদিও তিনি আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করেননি, তবে তেহরান সিটি কর্তৃপক্ষের মালিকানাধীন হামশাহরি পত্রিকা অনলাইনে একটি ইনফোগ্রাফিক প্রকাশ করে সেখানে ১৩ জন শীর্ষ নেতার ছবি সংযুক্ত করে।

তালিকায় থাকা নেতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎস।

ইরানের অভিযোগ, যুদ্ধ চলাকালীন ইউরোপীয় দেশগুলো তাদের ভূখণ্ডে হওয়া হামলার নিন্দা জানায়নি। উল্টো মার্কিন সামরিক বিমানগুলোকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়ে তারা এই হত্যাকাণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে সহযোগিতা করেছে। যদিও হামশাহরি পত্রিকার এই তালিকাটি ইরানি সরকারের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে সংশয় রয়েছে, তবে মধ্যপ্রাচ্যের ভঙ্গুর পরিস্থিতিতে এটি নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ভ্রমণ বাস খাদে, আহত ২০

1

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়া

2

ভৈরবে সম্পত্তির বিরোধে সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

3

উত্তর কোরিয়ার কাছে ১২০টি পরমাণু অস্ত্র থাকতে পারে: সিউল

4

ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

5

ওপ্পো ও ওয়ানপ্লাসে ফ্রি ট্রানজিট কার্ড ও রাইড-নাউ-পে-লেটার স

6

আর্জেন্টিনা বনাম ফ্রান্স: ফুটবলের নতুন ধ্রুপদী লড়াই ও অলিম্প

7

গুগলে ‘চোরের দল’ লিখলেই কেন আসছে আর্জেন্টিনার ম্যাচ? জেনে নি

8

মাশহাদে নেওয়া হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির কফিন: আজই দাফন

9

ইসরাইলে কয়লা রপ্তানি পুনরায় চালুর নির্দেশ কলম্বিয়ার নতুন

10

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

11

সরকারি কর্মকর্তাদের জন্য সুখবর: নতুন বেতনকাঠামো জুলাই থেকে ক

12

র‌্যাংগস মটরসে ১০ জন সেলস এক্সিকিউটিভ নিয়োগ, মিলবে নানা সুযো

13

যে শর্তে আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি

14

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক

15

পিয়ংইয়ংয়ে ড্রোন পাঠিয়ে ৩০ বছরের কারাদণ্ডে সাবেক প্রেসিডেন্ট

16

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে কি ব্ল্যাক কফি কার্যকর? যা বলছেন

17

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য জরুরি নির্দেশনা: নিজ দ

18

দেশে স্বর্ণের দাম কমলো

19

বেতন কমিশন বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে সরকারি কর্মচারী

20