|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেতন কমিশন বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মসূচি

বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায়ে রাজধানীর সেগুনবাগিচায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। সোমবার দুপুরে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়নের উদ্যোগে গণপূর্ত অধিদপ্তরের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ সরকারি কর্মচারী অংশ নিয়ে তাদের বিভিন্ন দাবি তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী ইউনিয়নের মহাসচিব বদরুল আলম সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে নিম্ন আয়ের কর্মচারীরা অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছেন। কর্মচারীদের মধ্যে বিরাজমান এই ক্ষোভ ও হতাশা নিরসনে অবিলম্বে বেতন কমিশনের গেজেট প্রকাশ ও তা কার্যকর করার বিকল্প নেই। গত ২৯ জুলাই সমন্বয় পরিষদের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী বেতন কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নে সরকারের আন্তরিক চেষ্টার কথা জানান এবং কর্মচারীদের ধৈর্য ধরার অনুরোধ জানান। বক্তারা বলেন, কর্মচারীরা বর্তমান সরকারের ওপর পূর্ণ আস্থা রাখতে চান।

কর্মচারীদের প্রধান ৫ দফা দাবির মধ্যে রয়েছে বেতন কমিশনের গেজেট প্রকাশ করে ১ জুলাই থেকে তা কার্যকর করা, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড এবং শতভাগ পেনশন প্রথা পুনর্বহালসহ সচিবালয়ের আদলে অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন এবং স্থায়ী বেতন কমিশন গঠন। এছাড়া ওয়ার্কচার্জ ও মাস্টাররোলসহ অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, ন্যায্যমূল্যে রেশন প্রদান, সচিবালয়ের মতো সমকাজে সমবেতন, আউটসোর্সিং প্রথা বাতিল এবং আইএলও কনভেনশন অনুযায়ী ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। অবিলম্বে দাবি মানা না হলে কঠোর ও ধারাবাহিক সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন আন্দোলনরত কর্মচারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

1

মরক্কোর বিপক্ষে সেমিফাইনাল-ঝুঁকিতে ওলিসে: ফ্রান্সের আপিল প্র

2

শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্র

3

রোনালদোকে কি মাঠ থেকে তোলার সময় হয়েছে?

4

ট্রাম্পের সঙ্গে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বৈঠক ‘অবাস্তব’:

5

বেনজীরকে ফেরাতে দুদকের তৎপরতা

6

প্রেমিকার সহযোগিতায় স্ত্রীকে গুলি করে হত্যা: নেপালে পালিয়েও

7

এমএলসি ২০২৬: এমআই নিউইয়র্ককে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সা

8

নেপালে হিমবাহ ধস ও বন্যায় মৃত্যু বেড়ে ৬৩৩, নিখোঁজ দুই হাজারে

9

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু: মোট মৃত্যু ৭০৮

10

ঈদে ১৬ সিনেমা, হল সংকট নিয়ে শঙ্কা

11

ইরান যুদ্ধ ও ক্ষমতার পরিবর্তন: বদলে যাওয়া মধ্যপ্রাচ্যের সমীক

12

উত্তরের ৪ জেলায় বন্যার আভাস

13

১২০ ডলারের কাছে তেলের দাম: ইরান যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানি

14

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ বিতর্কের পর যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন

15

ভারতের ছাত্র আন্দোলন ও নিট বিতর্ক নিয়ে মুখ খুললেন টালিউড সুপ

16

অসুস্থতার গুঞ্জনে সালমানের খোঁচা: নিজের শরীর নিয়ে যা বললেন

17

মরক্কো ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

18

ঢাকার আদালতে বিচারকের স্বাক্ষর জাল করে ভুয়া ‘কোর্ট ম্যারেজ’

19

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংবাদ সম্মেলন ২০২৬ | এনসিপি বনাম বি

20