|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: বিনিয়োগকারীদের নতুন উদ্বেগ

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা এবং হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার সরাসরি প্রভাব পড়েছে স্বর্ণের ওপর। একই সময়ে মার্কিন ডলারের মান শক্তিশালী হওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণের বাজারে বেশ সতর্ক অবস্থান নিয়েছেন। বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ৫ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৫ দশমিক ৫৯ ডলারে পৌঁছালেও, এর আগে তা ২ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। অন্যদিকে, আগস্ট সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ১৩৬ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষক এবং টেস্টিলাইভের বৈশ্বিক সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মূল্যস্ফীতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এর ফলে বন্ডের দাম কমেছে এবং ডলারের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে, যা স্বর্ণের চাহিদার ওপর চাপ সৃষ্টি করেছে। তবে বাজার এখন সংশোধন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ইরান-যুক্তরাষ্ট্রের নতুন এই উত্তজনা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার ঘটনা আগে থেকেই ভঙ্গুর যুদ্ধবিরতির ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। এই ভূ-রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি মার্কিন ট্রেজারি বন্ডের ফলন বৃদ্ধি পাওয়ায় ডলার সপ্তাহের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি পৌঁছেছে।

বিনিয়োগকারীরা এখন মূল নজর রেখেছেন ফেডারেল রিজার্ভের জুন মাসের বৈঠকের কার্যবিবরণীর ওপর। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বেড়ে ৬৩ শতাংশের বেশি হয়েছে, যা বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা তৈরি করেছে। সাধারণত উচ্চ সুদের হার স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদার জন্য নেতিবাচক হয়। পাশাপাশি অন্য মূল্যবান ধাতুগুলোর বাজারেও মিশ্র প্রভাব দেখা গেছে; রুপার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেলেও প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম সামান্য কমেছে। সার্বিক পরিস্থিতিতে বিনিয়োগকারীরা এখন কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যৎ পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত: উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার

1

দেশে হাম ও এর উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে

2

ফুটবল ও ক্রিকেট খেলার সময়সূচি ৩১ মার্চ ২০২৬ | বাংলাদেশ বনাম

3

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

4

বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রতিম

5

‘পদত্যাগ করছেন’ পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

6

ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রে আইএইএকে পরিদর্শনের অনুমতি দেব

7

মহাকাশে এআইচালিত দুটি রিমোট সেন্সিং উপগ্রহ পাঠাল চীন

8

পর্তুগাল বনাম উজবেকিস্তান: বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ

9

পুঁজিবাজারে জোরালো প্রত্যাবর্তন: বেড়েছে সূচক ও লেনদেন

10

হাঁটু পানিতে নেমে রেললাইন পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশি

11

সংবিধান সংস্কার ও জুলাই জাতীয় সনদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক

12

জামায়াতকর্মী বিবি সাওদা মুক্ত: মধ্যরাতে গ্রেপ্তারের পর দেশজ

13

১৯ বছরের অপেক্ষা শেষ: প্রিয় নির্মাতা ফাহমির মুখোমুখি পলাশ

14

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা.

15

চীনের লিঙ্গ ভারসাম্যহীনতা ও ব্রাইড প্রাইসের সুযোগ নিয়ে সর্বস

16

GTA 6 নতুন লিক ভিডিও নিয়ে বড় তথ্য: ফুটেজটি পুরনো বিল্ডের!

17

চিকিৎসক সংকটে চরফ্যাশনের ৬ লাখ মানুষের স্বাস্থ্যসেবা: ৪২ পদে

18

ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মসজিদ সংস্কারে সহায়তা দিলেন মীর হেলা

19

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে হ্যারি কেইন, লড়াইয়ে এমবাপে-ই

20