|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করলেও বাংলাদেশের ওপর তা যুক্ত হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফ্রিংয়ে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে উপদেষ্টা জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দেশের জনস্বার্থে ব্রিকসসহ যেকোনো বহুপাক্ষিক ফোরামে সরকারের যোগদানের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়ে ডা. জাহেদ বলেন, পদে থাকা কালীন সময়ের কাজের জন্য রাষ্ট্রপতির বিরুদ্ধে সরাসরি মামলা করা যায় না। তবে রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার আগের কিংবা পরের কোনো অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

দেশের বর্তমান জ্বালানি সংকট নিয়ে কথা বলতে গিয়ে তিনি পূর্ববর্তী সরকারের তীব্র সমালোচনা করে বলেন, আগের সরকারের নীতিনির্ধারকদের সিদ্ধান্তহীনতার কারণেই মূলত আজকের এই জ্বালানি সংকট তৈরি হয়েছে। অলিগার্ক বা নির্দিষ্ট কিছু সুবিধাভোগীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য গ্যাস উত্তোলনে সঠিক ভূমিকা রাখা হয়নি। তাই দেশের জ্বালানি নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন করে কোনো শিল্প কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে তিনি জানান।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে উপদেষ্টা আরও জানান, সে সময় পুলিশ আন্দোলন দমাতে মারণাস্ত্র ৫৬ এসকেএস রাইফেল ও ৭.৬২ বোরের গুলি ব্যবহার করেছিল। এ ছাড়াও ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে সরকার এখনো কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেয়নি উল্লেখ করে তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনের অনিয়ম ও কারচুপির বিচার না করা হলে তা দেশবাসীর প্রতি চরম অবিচার হবে।

বহুল আলোচিত শাপলা চত্বরের ঘটনার সঠিক বিচারের আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, যেই আইন ভঙ্গ করে থাকুক না কেন, ঘটনার তদন্ত সাপেক্ষে তার বিচার সুনিশ্চিত করা হবে এবং সরকার এই ঘটনাকে কোনোভাবেই উপেক্ষা করবে না। প্রয়োজন অনুযায়ী সরকারের পক্ষ থেকে সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করা যায়

1

আজ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান: একান্ত ঘরোয়া আয়োজনে নতুন

2

ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলা, তরুণীসহ নিহত ৪

3

হিমাচলে বাস উল্টে চালক-কন্ডাক্টরসহ নিহত ৮, আহত ১০

4

আবু সাঈদ হত্যায় দুই পুলিশের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায়

5

হরমুজ প্রণালিতে পালটাপালটি হামলায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

6

হতাশা কাটিয়ে অবশেষে অনুশীলনে নেইমার: সান্তোসের ঘুরে দাঁড়ানোর

7

শ্রীমঙ্গলে মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় হাজারো মা

8

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: সাবেক তিন সেনাসদস্যসহ গ্রেফতা

9

কত আয় করল ‘বনলতা এক্সপ্রেস’?

10

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ৪ মামলায় জামিন পেল

11

নড়াইলে তথ্য না দেওয়ায় মৎস্য কর্মকর্তার ওপর হামলার অভিযোগ: স্

12

শেখ হাসিনার ভার্চুয়াল ঠিকানা নিয়ে ভারতের দূরত্ব বজায় রাখা

13

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর: নতুন পররাষ্ট্রনীতি ও র

14

সাড়ে পাঁচ মাসে দেশে হামে মৃত্যু ৯৮৬, আক্রান্ত ছাড়াল ১ লাখ ৮

15

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর দা

16

রাজা সেনের প্রয়াণ: বেঁচে থাকার প্রবল ইচ্ছে ছিল, স্মৃতিচারণায়

17

বিশ্বের সবচেয়ে লম্বা চুল রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখ

18

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, নতুন রেকর্ড ও মৃত্যু তিন

19

সান্তোসের সুদানামেরিকা কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর নেইমারে

20