|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

চিকিৎসক সংকটে চরফ্যাশনের ৬ লাখ মানুষের স্বাস্থ্যসেবা: ৪২ পদের বিপরীতে আছেন ১৬ জন

ভোলার দ্বীপ উপজেলা চরফ্যাশনের প্রায় ছয় লাখ মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসা ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু দীর্ঘদিনের জনবল ও যন্ত্রপাতির সংকটে হাসপাতালটির স্বাস্থ্যসেবা এখন বিপর্যস্ত। বর্তমানে হাসপাতালের ৪২ জন মেডিকেল অফিসারের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৬ জন। একই সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব এবং আধুনিক পরীক্ষার যন্ত্রপাতির ঘাটতি রোগীদের ভোগান্তিকে চরম পর্যায়ে নিয়ে গেছে।

প্রতিদিন বহির্বিভাগে ৪০০ থেকে ৫০০ জন এবং জরুরি বিভাগে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে এলেও পর্যাপ্ত চিকিৎসকের অভাবে তাদের সেবা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাকলুকুর রহমান জানান, ১০ জন কনসালট্যান্ট থাকার কথা থাকলেও বর্তমানে অ্যানেসথেসিয়া ও অর্থোপেডিক বিভাগের মাত্র দুজন কর্মরত আছেন। ফলে গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতাল বা বরিশাল-ঢাকায় রেফার করা ছাড়া উপায় থাকে না। দীর্ঘ যাত্রাপথে অনেক সময় রোগীদের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে, যা অনেক ক্ষেত্রে প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়।

হাসপাতালটির প্যাথলজি বিভাগের অবস্থাও নাজুক। সেল কাউন্টার, বায়োকেমিস্ট্রি অ্যানালাইজারসহ আধুনিক যন্ত্রপাতির অভাবে অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা বাইরে থেকে করাতে গিয়ে রোগীদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। এছাড়া টয়লেট ও বিশুদ্ধ পানির মতো সাধারণ সুযোগ-সুবিধারও অভাব রয়েছে বলে জানিয়েছেন রোগী ও স্বজনরা।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক জানান, জনবল সংকট থাকলেও চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার চেষ্টা করছেন। তবে স্থানীয়দের দাবি, চরফ্যাশনের বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি নিরসনে দ্রুত প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা এখন সময়ের দাবি। দ্রুত পদক্ষেপ না নিলে এই জনপদের স্বাস্থ্যসেবা পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা করছেন সচেতন মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুয়াহাটির টিস ক্যাম্পাসে মহিলা হস্টেলের স্নানঘরে গোপন ক্যাম

1

ঈদে ৪০-৫০ হাজার বাজেটে সেরা ৪ স্মার্টফোন: টেকনো, ভিভো না কি

2

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বাতিলের দাবি গুজব: শিক্ষা মন্ত

3

সাকিবকে টপকে ফেসবুকে দেশের সবচেয়ে বেশি অনুসারীর অধিকারী এখন

4

মালয়েশিয়ায় প্যানাসনিকের কারখানা বন্ধ: ঝুঁকিতে ৪০০ কর্মী,

5

৩০ জুলাই এসএসসির ফল প্রকাশের তথ্যটি সঠিক নয়: ঢাকা শিক্ষা বোর

6

এনসিপির মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১

7

বেসরকারি হাসপাতালের সেবার মান নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তরের

8

প্যারাগুয়ের আচরণে চটেছেন ইব্রাহিমোভিচ: ‘আমি মাঠে থাকলে চারটা

9

ওজনের সমান টমেটো উপহার পেলেন স্পেনের বিশ্বকাপজয়ী দুই তারকা

10

সুন্দরবন উপকূলে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

11

হাইফার তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা: হিজবুল্লাহর অভিযানে

12

গোলরক্ষক রুমের রেকর্ড, কুরাসাওয়ের ইতিহাস

13

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্

14

বক্স অফিসে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’-এর দুর্দান্ত সাফল্য ও

15

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদীসহ ৩ জ

16

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১২

17

শেয়ার বাজারের নিয়ন্ত্রণ ক্ষমতা পেল ডিএসই ও সিএসই: নতুন নীতিম

18

Egypt vs Iran: FIFA World Cup 2026 Match Preview

19

টঙ্গীতে অগ্নিকাণ্ড: ২৫ ঘর ভস্মীভূত

20