|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর

সাইফুর রহমান ও রুহুল কবির রিজভী। ফাইল ছবি

সাবেক অর্থমন্ত্রী ও দেশের অর্থনীতিতে উজ্জ্বল নক্ষত্র এম সাইফুর রহমানের মৃত্যুটি নিছক কোনো সড়ক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র ছিল তা পুনরায় খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।

রুহুল কবির রিজভী বলেন, দেশের অর্থনীতির শক্ত ভিত্তি গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এম সাইফুর রহমানের মতো একজন ক্ষণজন্মা অর্থনীতিবিদের মৃত্যু নিয়ে জনমনে প্রশ্ন থাকতেই পারে। তার এই প্রয়াণ নেহাতই দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে কোনো জাতীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে ছিল, তা খুঁজে বের করা সময়ের দাবি। সাইফুর রহমানকে জাতির সম্পদ হিসেবে অভিহিত করে তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়েও তার অর্থনৈতিক ব্যবস্থাপনা ও মেধার স্বীকৃতি ছিল। তার সময়ে কখনো শেয়ারবাজার লুটের ঘটনা ঘটেনি উল্লেখ করে রিজভী জানান, দেশের বর্তমান অর্থনীতির যে মজবুত ভীত, তার পেছনে সাইফুর রহমানের একক ও অনন্য অবদান রয়েছে।

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে বিএনপির ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, সাইফুর রহমানের অর্থনৈতিক নীতির সুবাদেই দেশে কার্তিক মাসের মঙ্গা ও অভাবের দিন দূর হয়েছিল এবং সামাজিক সুরক্ষার ধারণা প্রথম তিনিই এ দেশে চালু করেছিলেন। তার প্রণীত অর্থনৈতিক নীতি ও কৌশল অনুসরণ করেই বাংলাদেশ ভবিষ্যতে আবার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই শীর্ষ নেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়েতে ‘গায়ে হলুদ’ অনুষ্ঠান কি ইসলামে বৈধ? জানুন কুরআন-হাদিস

1

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে দুই সন

2

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

3

ফেনী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক, স্ত্রীর দাবি

4

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের বিয়ে বিতর্ক: কাজীর ভাইরাল অড

5

আফগানিস্তান ক্রিকেট দলের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রহমত শা

6

করের হার না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির উদ্যোগ

7

কাফরুলে যুবদল কর্মী হত্যায় ৪ শুটারসহ ৮ জন গ্রেফতার, চাঞ্চল্য

8

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

9

সারাদেশে তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়

10

বক্স অফিস কালেকশন: বিশ্বব্যাপী ৫১ কোটি পার করল সানি দেওলের '

11

দুই কিংবদন্তির মহারণ: রোনালদো-মদ্রিচের ‘লাস্ট ড্যান্স’ কি থা

12

আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: বিউটি ও স্টাইলিং অ্যাসিস্ট্যান্ট

13

সন্ত্রাস বিরোধী মামলা: রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আশিক

14

দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন

15

সুন্দরবনে শান্তি: কোস্টগার্ডের কাছে ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭

16

ওয়েস্ট ব্রোমকে হারিয়ে নিউক্যাসলের হয়ে প্রথম জয় পেলেন মাতিয়

17

চার্লস ডি কেটেলার: বেলজিয়ামের ফুটবলের নতুন নীরব জাদুকর

18

বিশ্বকাপ ২০২৬: প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

19

ইয়েমেনে সরকারি বাহিনীর ঝটিকা অভিযান: নিহত ১৪ হুথি যোদ্ধা

20