দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন

০ শেয়ার
দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনের খসড়া বিজি প্রেস হয়ে বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ে রয়েছে। আইনি যাচাই শেষেই দ্রুত গেজেট প্রকাশ করা হবে।

সংক্ষেপে মূল তথ্য
  • সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
  • অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপনের খসড়া রেজল্যুশন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে আসার পর বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ে রয়েছে।
  • আইনি যাচাই-বাছাই ও বিভিন্ন দিক পর্যালোচনার কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এসআরও নম্বর দিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে।

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপনের খসড়া রেজল্যুশন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে আসার পর বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ে রয়েছে। আইনি যাচাই-বাছাই ও বিভিন্ন দিক পর্যালোচনার কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এসআরও নম্বর দিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে এই পে-স্কেলের প্রস্তাব অনুমোদিত হয় এবং সিদ্ধান্ত অনুযায়ী নতুন এই বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী, কর্মচারীদের বেতন গ্রেডভেদে উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাচ্ছে। ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে দ্বিগুণ বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। একইভাবে নবম গ্রেডের মূল বেতন ২২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বর্ধিত মূল বেতনের পুরো সুবিধা একবারে না দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে তিন ধাপে তা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াতের মতো ভাতাগুলো ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন হারে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

চট্টগ্রামে ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ আদালতের

2

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

3

পাঁচ দিন পর সারাদেশে কমবে তাপমাত্রা

4

নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন জাভি হার্নান্দেজ

5

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস

6

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মাঝে চীনের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান

7

এইচএসসি পরীক্ষা ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ

8

বিশ্বকাপের ফাইনালে উত্তপ্ত বাক্যবিনিময়: রদ্রিকে যা বলেছিলেন ওতামেন্দি

9

পশ্চিমবঙ্গে তৃণমূলের নাম-নিশান মুছে দেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

10

চাঁদপুরে ৩৬ বছর বয়সী নারীর পেট থেকে পৌনে ৫ কেজি ওজনের টিউমার সফল অপসারণ