দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

আফগানিস্তান ক্রিকেট দলের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রহমত শাহ

০ শেয়ার
আফগানিস্তান ক্রিকেট দলের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রহমত শাহ

হাশমতউল্লাহ শাহিদীর পদত্যাগের পর আফগানিস্তান ক্রিকেট দলের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব নিলেন অভিজ্ঞ ব্যাটার রহমত শাহ। সহ-অধিনায়ক হয়েছেন রহমানউল্লাহ গুরবাজ।

সংক্ষেপে মূল তথ্য
  • হাশমতউল্লাহ শাহিদীর পদত্যাগের একদিন পর আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার রহমত শাহ।
  • বুধবার (২২ জুলাই) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।
  • দীর্ঘমেয়াদি সফল অধিনায়ক শাহিদীর স্থলাভিষিক্ত হওয়া রহমতের ডেপুটি বা সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে।

হাশমতউল্লাহ শাহিদীর পদত্যাগের একদিন পর আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার রহমত শাহ। বুধবার (২২ জুলাই) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। দীর্ঘমেয়াদি সফল অধিনায়ক শাহিদীর স্থলাভিষিক্ত হওয়া রহমতের ডেপুটি বা সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে। আগামী আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নতুন এই নেতৃত্বভার আনুষ্ঠানিকভাবে শুরু করবেন তারা।

এর আগে ২০২১ সালের মে মাস থেকে শাহিদীর অধিনায়কত্বে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন রহমত শাহ। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক এই অভিজ্ঞ ব্যাটারকে নতুন দায়িত্বে দেখতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছে এসিবি। অন্যদিকে, ২০২৩ সালের ওয়ানডে বিশ^কাপে আফগানিস্তানের ঐতিহাসিক সাফল্য এবং দলটিকে র‍্যাঙ্কিংয়ে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পর পরবর্তী ওয়ানডে বিশ^কাপের কথা মাথায় রেখে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন হাশমতউল্লাহ শাহিদী।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বেড়ে ২ হাজার রিঙ্গিত হওয়ার সম্ভাবনা

2

বান্দরবানে আগুনে পুড়ল ১৩ দোকান

3

বিএনপির মনোনয়ন লড়াই ও জামায়াতের একক প্রার্থী কৌশল

4

বড় এলসি খুলতে ব্যাংকগুলোর ডলার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5

৮ মাসের মাথায় বিএনপি সরকারের ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ

6

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রোমেরো: আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তার মেঘ

7

জেলেনস্কির বিদায় নেওয়ার সময় হয়েছে: ইলন মাস্ক

8

কিউবা এরই মধ্যে পতনের মুখে ও একটি ব্যর্থ রাষ্ট্র: মার্কো রুবিও

9

১৯ অক্টোবর সারাদেশে সব সোনার দোকান বন্ধ রাখার ঘোষণা বাজুসের

10

গাজীপুরে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা করার সময় যুবক আটক