|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

রামগঞ্জে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, ভিডিও ভাইরাল

রামগঞ্জ যুবদল সম্পাদকের বাড়িতে প্রকাশ্যে গুলিবর্ষণ

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুস ছাত্তার মজুমদারের বাড়িতে প্রকাশ্যে গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (২১ জুন) দিবাগত রাতে ১ মিনিট ১০ সেকেন্ডের এই ভিডিওটি ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি একই দিন সকাল ১০টার দিকে রামগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় ঘটেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সুমন মজুমদার নামে এক ব্যক্তি হাতে পিস্তল নিয়ে যুবদল নেতা আবদুস ছাত্তার মজুমদারের বাড়ির দিকে কয়েক রাউন্ড গুলি ছুড়ছেন। একই সঙ্গে তাকে উচ্চস্বরে গালাগাল করতে এবং বাড়ির বারান্দার জানালার কাচ ভাঙচুর করতে দেখা যায়। এ সময় পেছনে থাকা এক নারী তাকে থামানোর ব্যর্থ চেষ্টা করেন।

স্থানীয়দের তথ্যানুযায়ী, অভিযুক্ত সুমন মজুমদার যুবদল নেতা আবদুস ছাত্তারের আপন ছোট ভাই। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সময় যুবদল নেতা ছাত্তার বাড়িতে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে অভিযুক্ত ও ভুক্তভোগী কারোর পক্ষ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি পুলিশের নজরে এসেছে এবং ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুস ছাত্তার মজুমদারের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: ৬০০ স্থাপনা পুড়ে ছাই, বাস্তুচ্যুত

1

সেমিকন্ডাক্টর প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’-এ চ্যাম্পিয়ন চট্ট

2

ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

3

শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ২ কর্মকর্তা কারাগারে

4

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

5

বিপৎসীমার উপরে মাতামুহুরীর পানি

6

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করা যায়

7

কুম্ভ রাশির আজকের রাশিফল: ২১ জুলাই, ২০২৬

8

সাভারে এমপির স্ত্রীকে গভর্নিং বডির সভাপতি করার আদেশ হাইকোর্ট

9

এআইনির্ভর মাইক্রো-ড্রামায় বিলিয়ন ডলারের বাজার গড়ছে চীন

10

এনজো ফার্নান্দেজকে নিয়ে ম্যানচেস্টার সিটির নজর, বিকল্প ভাবছে

11

বাটারফ্লাই মাউথপিস নিয়ে বিশ্বজুড়ে চিকিৎসকদের সতর্কতা

12

দেশে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু ও নতুন আক

13

বিয়ের আট বছর পূর্তি: প্রিয়াঙ্কার সঙ্গে বাগদানের পুরোনো স্ম

14

জুতা চুরির জের: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে সাংবাদিকসহ আহ

15

এমএলএস টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে মুখোমুখি ন্যাশভিল এসসি ও

16

লালপুরে লাম্পি রোগে আক্রান্ত ২০ হাজার গরু, নিয়ন্ত্রণে আসার দ

17

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল পাকিস্তান নারী

18

যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালি: ইরান

19

পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়

20