|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

সংসদে বক্তব্য রাখছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার এই প্রকল্প বাস্তবায়নে বদ্ধপরিকর। তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণ ও শুষ্ক মৌসুমে কৃষকের পানির প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের দেওয়া দায়িত্ব পালনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি এই বাজেটকে 'জীবনবান্ধব বাজেট' হিসেবে অভিহিত করে বলেন, এর মূল লক্ষ্য হলো অর্থনীতিকে মুষ্টিমেয় সুবিধাভোগীর নিয়ন্ত্রণ থেকে বের করে এনে সব নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা। ন্যায়ভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। বর্তমান সরকারের দর্শনের ভিত্তি হলো 'সবার আগে বাংলাদেশ' এবং 'সবার জন্য বাংলাদেশ'।

বাজেটের মূল অগ্রাধিকারগুলোর কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সরকার দরিদ্র ও নিম্নআয়ের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা জোরদার, অর্থনীতির শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মালয়েশিয়া ও চীন সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বর্তমান সরকারের অর্থনৈতিক ও বিনিয়োগবান্ধব নীতিকে ইতিবাচক হিসেবে দেখছেন।

সংসদ অধিবেশনে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিশেষ বিবৃতিতে জানান, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলীয় সংসদ সদস্যদের আসনে মসজিদ, কবরস্থান ও ঈদগাহের উন্নয়নের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সিটি করপোরেশন এলাকার আওতাধীন আসনগুলোতে পরবর্তীতে জেলা পরিষদের মাধ্যমে এই বরাদ্দ পৌঁছে দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতসকালে রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি, জনজীবনে স্

1

৯৬ বছরের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় আর্জেন্টিনা

2

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের একাধিক জ

3

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে এক মাসের মধ্যে কর্মপরিকল্পনা জমা

4

সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিমসহ পরিবারের ৪ সদস্যের দেশত

5

ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য: বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দ

6

ফাইনালের প্রতিপক্ষ নিয়ে মুখ খুললেন স্প্যানিশ কোচ লুইস দে লা

7

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

8

নেত্রকোনায় পাসপোর্ট তৈরি করতে এসে রোহিঙ্গা যুবক আটক

9

পশ্চিমা দেশ ছেড়ে চীনে ফিরছেন বিশ্বসেরা বিজ্ঞানীরা: কারণ ও গল

10

খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত: অভাবনীয় জনসমাগমের শঙ্কায় ন

11

বিএনপি জনরায় উপেক্ষা করে কৃত্রিম সংকট তৈরি করছে: জামায়াত সেক

12

মালয়েশিয়ার আন্তর্জাতিক পর্যটন মেলায় বাংলাদেশের সফল অংশগ্রহণ

13

নেপালে নতুন হ্রদ ভাঙার তীব্র ঝুঁকি: ফের ভয়াবহ বন্যার শঙ্কা

14

টেকনাফে কোস্টগার্ডের অভিযান: ১৪ কেজি আইস ও ৫ হাজার ইয়াবাসহ আ

15

অন্ধ্রপ্রদেশে করোনায় মৃত্যু ও নতুন শনাক্ত: আতঙ্কিত না হওয়ার

16

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত কমাতে ‘দৃঢ়প্রতিজ্ঞ’ পাকিস্তান

17

যুদ্ধের উত্তাপের মাঝেই ইরানে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান, রয়

18

হামাসের নতুন রাজনৈতিক ব্যুরো প্রধান হিসেবে খলিল আল-হাইয়ার দ

19

সাতক্ষীরা থানায় হাজতখানার ভিডিও ভাইরাল, ওসি ও দুই পুলিশ কর্ম

20