|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

আগামী এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে পুঁজিবাজার যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ধারাবাহিকতা বজায় থাকলে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর কেআইবিতে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, অতীতে কী হয়েছে, তা নিয়ে আলোচনা করে সময় নষ্ট করতে চান না তিনি। বরং আগামী এক বছরের মধ্যে একটি সুসংগঠিত, গভীর ও আন্তর্জাতিক মানের পুঁজিবাজার গড়ে তোলাই এখন সরকারের লক্ষ্য।

তিনি বলেন, শক্তিশালী পুঁজিবাজার গড়ে উঠলে ব্যাংক খাতের ওপর যে চাপ রয়েছে, তা অনেকটাই কমে আসবে। দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের ভূমিকা আরও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সংস্কার ও পুনর্গঠনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী আরও বলেন, ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন শুধু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একক দায়িত্ব নয়। একটি কার্যকর ও টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিয়ে সমন্বিত একটি ‘ইকোসিস্টেম’ তৈরি করতে হবে।

অতীতে বিভিন্ন প্রতিষ্ঠান আলাদাভাবে কাজ করায় পুঁজিবাজারে সমন্বয়হীনতা তৈরি হয়েছিল উল্লেখ করে আমির খসরু এখন সবাইকে একই ছাতার নিচে এসে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয়, জবাবদিহি ও কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামছে ইকুয়েডর

1

টিকটকে লাইভ চলাকালে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুমকে

2

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

3

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ ও জাতীয় ক্রীড়া প্রতিযো

4

স্থগিতাদেশ প্রত্যাহার: নিবন্ধন ফিরে পেল অনলাইন নিউজ পোর্টাল

5

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টেস্ট লাইভ কোথায় ও কীভাবে দেখবেন?

6

কেন নেইমারকে ‘জোকার’ বললেন রেমোর সভাপতি? জানুন ম্যাচের পেছনে

7

দোকান ও শপিংমল খোলা রাখার নতুন সময়

8

আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের পেছনের সংগ্রাম

9

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার ওয়াশিংটন

10

শোক বনাম উল্লাস: খামেনির মৃত্যুতে দ্বিধাবিভক্ত ইরান ও জনমনে

11

হাসিনার দেশত্যাগের অজানা অধ্যায়: ২ বছর পর উঠে এলো চাঞ্চল্যক

12

ডিআর কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা: মৃত্যু ছাড়াল ১,৩০০

13

বার্সেলোনা ছেড়ে লিভারপুলে পাড়ি জমাচ্ছেন রোনালদোর আরাউজো

14

ফাইনালে মেসি বনাম ইয়ামাল: শিরোপার লড়াইয়ে মুখোমুখি আর্জেন্টিন

15

খুব শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা

16

ভাইরাল হওয়া ‘বান্ধবী’ রহস্য নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্র

17

এসএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও গণিতে, পাসের শীর্ষে আইসিটি

18

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তেলবাহী ট্যাংকার ড

19

মেহেরপুরে অস্বাভাবিক উত্থান: মানি লন্ডারিংয়ের অভিযোগে ৯ জনকে

20