দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগ্রাবাদ কনভেনশন হলের মালিকসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

০ শেয়ার
আগ্রাবাদ কনভেনশন হলের মালিকসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন
সংগৃহীত ছবি

ক্ষমতার অপব্যবহার, নথি জালিয়াতি এবং সরকারি জমি ও ভাড়া বাবদ ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা আত্মসাতের অভিযোগে আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্বাধিকারী মোহাম্মদ ফাহিম আহমেদসহ আটজনের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংক্ষেপে মূল তথ্য
  • আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্বাধিকারী মোহাম্মদ ফাহিম আহমেদ ও সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহ-আলম ফারুকসহ আটজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
  • রোববার (৪ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
  • দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, নথি জালিয়াতি এবং সরকারি জমি ও ভাড়া বাবদ মোট ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা আত্মসাতের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।

আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্বাধিকারী মোহাম্মদ ফাহিম আহমেদ ও সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহ-আলম ফারুকসহ আটজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৪ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, নথি জালিয়াতি এবং সরকারি জমি ও ভাড়া বাবদ মোট ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা আত্মসাতের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।

মামলার অনুমোদন পাওয়া ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ শাহ-আলম ফারুক বর্তমানে বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন।

দুদক সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে অর্পিত ক্ষমতার অপব্যবহার করে নিজেদের লাভবান হওয়া এবং অন্যকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ভুয়া রেকর্ডপত্র ব্যবহার করেন। এর মাধ্যমে চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ২৪ দশমিক ৯৬ শতক সরকারি জমি অবৈধভাবে দখলে রাখার অভিযোগ রয়েছে।

এ ছাড়া বকেয়া ভাড়া পরিশোধ না করে জালিয়াতি ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে তারা মোট ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেছে দুদক।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

দুদকের অনুমোদনের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার পরবর্তী আইনি কার্যক্রম শুরু হবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ পিছিয়ে গেল: জেনে নিন নতুন তথ্য

2

পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে

3

ফেনীতে বিকল কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, চালক-হেলপারসহ নিহত ৩

4

রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: হাইকোর্টের রায়ে সোহেলের মৃত্যুদণ্ডাদেশ বহাল

5

প্রতিদিন ডিম খাওয়া কি স্বাস্থ্যকর?

6

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়

7

৫ দশকের অভিনয়জীবনের ইতি, মারা গেলেন নানা পাটেকর

8

অ্যাভাটারকে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘অ্যাভেঞ্জার্স

9

বাংলাদেশ ও মিসরের মধ্যে গণমাধ্যম সহযোগিতা জোরদারে বিশেষ উদ্যোগ

10

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ