|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউসের শেয়ার করা ছবি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: মাহদী আমিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ছবি এবং প্রধানমন্ত্রীর পরিবারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান মিথ্যা তথ্য ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, হোয়াইট হাউস এবং মার্কিন দূতাবাস কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এই ছবি নিয়ে ভিত্তিহীন বিতর্ক তৈরি করা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে মাহদী আমিন এই মন্তব্য করেন। সম্প্রতি জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ এবং ছবি প্রকাশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মহলের অপপ্রচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সামাজিক মাধ্যমে লাইক, শেয়ার বা ভিউ পাওয়ার অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে সত্যকে আড়াল করার যে সংস্কৃতি চলছে, তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। হোয়াইট হাউস ও ঢাকার মার্কিন দূতাবাস নিজেরাই যখন ছবিটি শেয়ার করেছে, তখন এ নিয়ে মিথ্যাচার করার কোনো অবকাশ থাকে না।

শুধু প্রধানমন্ত্রী নন, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে জড়িয়েও উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন মাহদী আমিন। তিনি পরিষ্কার করেন যে, জাইমা রহমান সম্পূর্ণ নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে জাতিসংঘে চাকরি পেয়েছেন, যার সঙ্গে সরকারের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। একইভাবে সরকার ও ক্ষমতাসীন দলকে বিতর্কিত করতে বিভিন্ন তুচ্ছ ঘটনা নিয়েও নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

বর্তমান সরকারের আমলে সর্বোচ্চ বাকস্বাধীনতা বজায় রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সরকার গঠনমূলক ও যুক্তিসংগত যেকোনো সমালোচাকে সবসময় স্বাগত জানায়। তবে বিরোধী দল মানেই অন্ধ বিরোধিতা বা রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন করা নয়। কুষ্টিয়ায় এক স্কুলশিক্ষক কর্তৃক প্রধানমন্ত্রীর নামে কটূক্তির পর প্রধানমন্ত্রী নিজেই সেই শিক্ষককে সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন এই ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা ও রক্তের ওপর দাঁড়িয়ে একটি সহনশীল, গণতান্ত্রিক ও পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। অযথা অপপ্রচার ও অশালীন আচরণ পরিহার করে দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে দায়িত্বশীল ও গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪,১১৮ জন

1

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ীভাবে

2

বিশ্বকাপে ভারতের জয়, বাংলাদেশের শুভসূচনা

3

দুই দেশের লিগ, এক নাম: আইপিএল ও পিএসএল মাতাচ্ছেন দুই ‘সামির’

4

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক:

5

স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা অপূর্ণ: জুলাই সনদ বাস্তবায়

6

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক ও সংসদীয় সহযোগিতা

7

পিএসএলে টসের পর একাদশ বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন অধিনায়করা

8

আল-আকসা বন্ধের প্রতিবাদে সোচ্চার ৮ মুসলিম দেশ: ইসরায়েলকে চর

9

সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসি বাস ভাড়া নিষিদ্ধ করতে লিগ্যাল ন

10

ব্রাজিল বনাম হাইতি ম্যাচ প্রিভিউ

11

পোশাক খাতের সমস্যা সমাধানে বিজিএমইএ-র কাছে সুপারিশ চাইলেন অর

12

সব ছাড় পেরিয়ে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছা

13

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে ঘুমন্ত শিক্ষার্থীকে সাপে কামড়

14

এসএসসি পরীক্ষা ২০২৬: মাউশির ১১ দফা নির্দেশনা ও কঠোর নজরদারি

15

রামমূর্তি নির্মাণের ঘোষণায় আলোচিত হরিদাস গ্রেফতার: নেপথ্যে ম

16

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা হয়নি, মধ্যস্থতা করছে পাকি

17

সাভারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১৩ নেতাকর্মী আটক

18

এসপি মাসুদকে ফেসবুকে চ্যালেঞ্জ ছুড়লেন শীর্ষ সন্ত্রাসী রায়হান

19

নতুন আয়কর কাঠামো ২০২৬-২৭: মাসে কত আয় হলে কত কর দেবেন?

20