|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

গত তিন বছরে দেশে চার শতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ: সংসদে বাণিজ্যমন্ত্রী

করোনা মহামারী, বৈশ্বিক যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক নানা সংকটের কারণে গত তিন বছরে দেশে চার শতাধিক তৈরি পোশাক (গার্মেন্টস) কারখানা বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের বৈঠকে এক প্রশ্নের লিখিত জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মোক্তাদির এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রুহুল আমিনের লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত গত তিন বছরে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বা বিজিএমইএ’র সদস্যভুক্ত ২৮২টি এবং বিকেএমইএর ১২০টিসহ মোট চার শর বেশি কারখানা বন্ধ হয়েছে। কারখানাগুলো বন্ধ হওয়ার পেছনে প্রধানত আটটি কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—করোনা পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, দেশের ভেতরের রাজনৈতিক অস্থিরতা, অর্থ পাচারের জেরে ব্যাংকিং খাতের তারল্যসংকট, ইউরোপের বাজারে ভারত ও ভিয়েতনামের এফটিএ চুক্তি এবং বিদেশি ক্রেতাদের ছোট ও মাঝারি কারখানায় রপ্তানি আদেশ প্রদানে অনীহা। এছাড়া এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ ও ইপিএ চুক্তি করার সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

অন্য এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য-ঘাটতির চিত্র তুলে ধরে জানান যে, ভারতের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ থাকলেও কিছু দ্বিপক্ষীয় ও অভ্যন্তরীণ প্রতিবন্ধকতার কারণে বাণিজ্য-ঘাটতি রয়েছে। তবে এই ঘাটতি একা ভারতের দিক থেকে নয়, বরং ব্যবসায়ীরা তাদের প্রতিযোগিতামূলক সুবিধা ও কম খরচের উৎস থেকেই পণ্য আমদানি করেন বলে তিনি উল্লেখ করেন। রপ্তানি বহুমুখী করার অংশ হিসেবে চামড়া, পাট, জাহাজ নির্মাণ, হালকা প্রকৌশল এবং সেমিকন্ডাক্টরের মতো সম্ভাবনাময় খাতগুলোকে নীতিসহায়তা দেওয়া হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। এছাড়া বর্তমান অর্থবছরে পোশাক খাতের রপ্তানির লক্ষ্যমাত্রা ৪৪ হাজার ৫০৫ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে সংসদকে অবহিত করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গেম ফ্রিকের নতুন অ্যাকশন আরপিজি ‘বিস্ট অব রিনকারনেশন’ মিশ্র

1

আজকের মুদ্রার রেট: ১৯ জুলাই ২০২৬ - বৈদেশিক মুদ্রার বিপরীতে ট

2

বারবার প্রকল্পের মেয়াদ-ব্যয় বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী ত

3

ওয়ানাড ভূমিধস: নিখোঁজ নির্মাণ ব্যবস্থাপকের মরদেহ উদ্ধার, মৃত

4

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতার রুকনিয়াত বাতিল

5

দীর্ঘ ছয় বছর লিভ-ইন সম্পর্কের পর গোয়ায় আইনি বিয়ে করলেন অর্জু

6

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের ভেন্যু চূড়ান্ত করল বিস

7

লেবাননে হিজবুল্লাহর দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের, নিহ

8

বেক্সিমকো ফার্মার ৬৯৪ কোটি টাকা মুনাফা

9

নাটোরের বড়াইগ্রামে জরুরি রক্ষণাবেক্ষণের কারণে মঙ্গলবার টানা

10

শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ক্ষুব্ধ অরিজিৎ সি

11

সুন্দরবনে কোস্টগার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা

12

কাশ্মীরে সহিংসতায় নিহত ২৪

13

হতাশা কাটিয়ে অবশেষে অনুশীলনে নেইমার: সান্তোসের ঘুরে দাঁড়ানোর

14

প্রশাসনের শীর্ষ দুই পদে নতুন মুখ নাকি চুক্তি নবায়ন? জানুন সব

15

পুলিশের দুই ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে এনএসআইয়ে বদলি

16

সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইল হোসেনের মৃত্য

17

শুধু সম্পদ বৃদ্ধিই কি বরকত? প্রকৃত সমৃদ্ধির রহস্য জানুন

18

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্

19

৩৬ জুলাই স্মারক উপলক্ষে টেলিটকের বিশেষ অফার, ৩৬ টাকায় মিলছে

20